2 Kings 6:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের বাদশাহ্‌ তাদের দেখে আল-ইয়াসাকে বললেন, হে পিতা, এদেরকে কি হত্যা করবো? আল-ইয়াসা বললেন, না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা তাদের দেখতে পেয়ে ইলীশায়কে জিজ্ঞাসা করলেন, “হে আমার প্রভু, আমি কি এদের মেরে ফেলব? আমি কি এদের মেরে ফেলব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিলেন, হে পিতা, মারিব? মারিব? ইলীশায় কহিলেন, মারিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিলেন, হে পিতা, ইহাদের কি মারিব? ইলীশায় কহিলেন, মারিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের রাজা তাদের দেখে ইলীশায়কে বললেন, “পিতা, আমি কি ওদের মেরে ফেলব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বাদশাহ্‌ তাদের দেখে আল-ইয়াসাকে বললেন, “পিতা, আমি কি ওদের হত্যা করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ সিরিয়ার সৈন্যদের দেখে ইলিশায়কে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এদের আমি হত্যা করি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা অরামীয় সেনাবাহিনীকে দেখার পর ইলীশায়কে জিজ্ঞেস করলেন, “হে আমার পিতা, আমি কি এদের হত্যা করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের রাজা তাদের দেখে ইলীশায়কে বললেন, “হে, পিতা, ওদের কি মেরে ফেলব?”