2 Kings 6:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাদের তলোয়ার ও ধনুক দ্বারা বন্দী কর, তাদেরকে কি হত্যা কর? ওদের সম্মুখে রুটি ও পানি রাখ; ওরা ভোজন পান করে ওদের মালিকের কাছে চলে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এদের মেরে ফেলো না,” তিনি উত্তর দিলেন। “নিজের তরোয়াল বা ধনুক দিয়ে তুমি যাদের বন্দি করেছ, তাদের কি তুমি হত্যা করবে? তাদের সামনে খাবার ও জল রাখো, যেন তারা ভোজনপান করে তাদের মনিবের কাছে ফিরে যেতে পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাহাদিগকে খড়্‌গ ও ধনুর দ্বারা বন্দি কর, তাহাদিগকে কি মারিয়া থাক? উহাদের সম্মুখে রুটী ও জল রাখ; উহারা ভোজন পান করিয়া উহাদের প্রভুর কাছে চলিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাহাদিগকে খড়্‌গ ও ধনুর দ্বারা বন্দি কর, তাহাদিগকে কি মারিয়া থাক? উহাদের সম্মুখে রুটি ও জল রাখ; উহারা ভোজন পান করিয়া উহাদের প্রভুর কাছে চলিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি বললেন, “না, ওদের মারবেন না। আপনার নিজের তলোয়ার ও ধনুক দিয়ে আপনি যাদের বন্দী করেছেন তাদের কি মেরে ফেলবেন? ওদের আপনি খাবার ও জল দিন, যাতে তারা খেয়েদেয়ে তাদের মনিবের কাছে ফিরে যেতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি বললেন, “না, ওদের মারবেন না। আপনার নিজের তলোয়ার ও ধনুক দিয়ে আপনি যাদের বন্দী করেছেন তাদের কি হত্যা করবেন? ওদের আপনি খাবার ও পানি দিন, যাতে তারা খেয়েদেয়ে তাদের মালিকের কাছে ফিরে যেতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় বললেন, না, হত্যা করো না। যাদের তুমি যুদ্ধে বন্দী কর, তাদের কি তুমি হত্যা কর? ওদের রুটি আর জল দাও। খেয়েদেয়ে ওরা ওদের রাজার কাছে ফিরে যাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় বললেন, “না, ওদের তুমি হত্যা কর না| যুদ্ধে তরবারি আর তীর-ধনুকের বলে যাদের তুমি বন্দী করবে, তাদের হত্যা করবে না| অরামীয় সেনাদের এখন রুটি আর জল পান করতে দাও| খাওয়া-দাওয়া হলে ওদের রাজার কাছে ওদের বাড়ীতে ফেরৎ‌ পাঠিয়ে দিও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় বললেন, “ওদের মেরো না। তুমি যাদের তরোয়াল ও ধনুক দিয়ে বন্দী কর, তাদের কি মেরে ফেল? ওদের রুটি ও জল দাও, ওরা খেয়ে তাদের মনিবের কাছে ফিরে যাক।”