2 Kings 6:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাদের জন্য মহাভোজ প্রস্তুত করলেন এবং তারা ভোজন পান করলে তাদেরকে বিদায় করলেন, তারা তাদের মালিকের কাছে গেল। পরে অরামের সৈন্যদল ইসরাইল দেশে আর এল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজা তাদের জন্য এক মহাভোজের ব্যবস্থা করলেন, এবং তারা ভোজনপান করার পর তাদের মনিবের কাছে ফিরে গেল। অতএব অরামের সৈন্যদল ইস্রায়েলী এলাকায় হামলা চালানো বন্ধ করে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাহাদের জন্য মহাভোজ প্রস্তুত করিলেন, এবং তাহারা ভোজন পান করিলে তাহাদিগকে বিদায় করিলেন; তাহারা আপন প্রভুর নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর আসিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাহাদের জন্য মহাভোজ প্রস্তুত করিলেন, এবং তাহারা ভোজন পান করিলে তাহাদিগকে বিদায় করিলেন; তাহারা আপন প্রভুর নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর আসিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রাজা তাদের জন্য একটা বড় ভোজের আয়োজন করলেন। তারা খাওয়া-দাওয়া শেষ করলে পর তিনি তাদের বিদায় করে দিলেন আর তারা তাদের মনিবের কাছে ফিরে গেল। এতে অরামের সৈন্যদল ইস্রায়েলের রাজ্যের মধ্যে লুটপাট করা বন্ধ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বাদশাহ্ তাদের জন্য একটা বড় মেজবানীর আয়োজন করলেন। তারা খাওয়া-দাওয়া শেষ করলে পর তিনি তাদের বিদায় করে দিলেন আর তারা তাদের মালিকের কাছে ফিরে গেল। এতে সিরিয়ার সৈন্যদল ইসরাইলের রাজ্যের মধ্যে লুটপাট করা বন্ধ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন ওদের বিরাট ভোজ দিলেন। তারা খেয়েদেয়ে তাদর রাজার কাছে ফিরে গেল। এরপর সিরিয়ার সৈন্যদল আর ইসরায়েল দেশ আক্রমণ করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইস্রায়েলের রাজা অরামীয় সেনাবাহিনীর জন্য অনেক খাবার বানালেন| অরামের সেনারা সে সব খাবার পর মহারাজ তাদের নিজেদের বাড়িতে ফেরৎ পাঠিয়ে দিলেন| অরামীয় সেনাবাহিনী তাদের মনিবের কাছে দেশে ফিরে গেল| এরপর আর কখনও অরামীয়রা লুঠপাট চালানোর জন্য ইস্রায়েলে কোন সেনাবাহিনী পাঠায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাদের জন্য বড় ভোজের আয়োজন করলেন এবং তারা খাওয়া দাওয়া করলে, তিনি তাদের বিদায় দিলেন; তারা তাদের মনিবের কাছে ফিরে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর এল না।