2 Kings 6:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে অরামের বাদশাহ্ বিন্হদদ তাঁর সমস্ত সৈন্য একত্র করলেন এবং গিয়ে সামেরিয়া অবরোধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পরে, অরামের রাজা বিন্হদদ তাঁর সমগ্র সৈন্যদল সমাবেশিত করে শমরিয়া অবরোধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে অরাম-রাজ বিন্হদদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন, এবং উঠিয়া গিয়া শমরিয়া অবরোধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে অরাম-রাজ বিন্হদদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন, এবং উঠিয়া গিয়া শমরিয়া অবরোধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কিছুকাল পরে অরামের রাজা বিন্হদদ তাঁর সমস্ত সৈন্যদল জড়ো করলেন এবং তাদের নিয়ে গিয়ে শমরিয়া ঘেরাও করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কিছুকাল পরে সিরিয়ার বাদশাহ্ বিন্হদদ তাঁর সমস্ত সৈন্যদল জমায়েত করলেন এবং তাদের নিয়ে গিয়ে সামেরিয়া ঘেরাও করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পর সিরিয়ার রাজা বেনহদদ তাঁর সমস্ত সৈন-সামন্ত নিয়ে শমরিয়া অবরোধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ঘটনার পর, অরামের রাজা বিন্হদদ তাঁর সমস্ত সেনাবাহিনী জড়ো করে শমরিয়া শহরকে ঘেরাও করে আক্রমণ করতে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পরে অরামের রাজা বিনহদদ তাঁর সমস্ত সৈন্যদল জড়ো করলেন এবং শমরিয়া আক্রমণ করে ঘেরাও করলেন।