2 Kings 6:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ আরও বললেন, তোমার কি হয়েছে? সে জবাবে বললো, এই স্ত্রীলোকটি আমাকে বলেছিল, তোমার ছেলেটিকে দাও, আজ আমরা তাকে খাই, আগামীকাল, আমার ছেলেটিকে খাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে?” সে উত্তর দিয়েছিল, “এই মহিলাটি আমায় বলল, ‘তোমার ছেলেকে দাও, যেন আজ আমরা ওকে খেতে পারি, আর আগামীকাল আমরা আমার ছেলেকে খাব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা আরও কহিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিল, এই স্ত্রীলোকটী আমাকে বলিয়াছিল, তোমার ছেলেটীকে দেও, আজ আমরা তাহাকে খাই, কাল আমার ছেলেটীকে খাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা আরও কহিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিল, এই স্ত্রীলোকটি আমাকে বলিয়াছিল, তোমার ছেলেটিকে দেও, আজ আমরা তাহাকে খাই, কাল আমার ছেলেটিকে খাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে?” স্ত্রীলোকটি বলল, “এই স্ত্রীলোকটি আমাকে বলেছিল, ‘আজ তোমার ছেলেকে আমাদের খেতে দাও, কাল আমরা আমার ছেলেকে খাব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে?” স্ত্রীলোকটি বলল, “এই স্ত্রীলোকটি আমাকে বলেছিল, ‘আজ তোমার ছেলেকে আমাদের খেতে দাও, কাল আমরা আমার ছেলেকে খাব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বল, তোমার কি অসুবিধা? মহারাজ, সেদিন এই মেয়েটা আমাকে বলল, তোমার ছেলেটাকে দাও, আজ আমরা ওর মাংস খাই। তারপর কাল আমার ছেলেটার মাংস খাওয়া যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা যাকগে, “তোমার সমস্যাটা কি বলো?” মহিলা উত্তর দিলেন, “দেখুন ঐ মহিলাটি আমায় বলেছিল, ‘আজকে তোমার ছেলেটাকে দাও, মেরে খাওয়া যাক| কাল আমারটাকে খাওয়া যাবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা আরও বললেন, “তোমার কি হয়েছে?” উত্তরে সে বলল, “এই স্ত্রীলোকটী আমাকে বলেছিল, ‘তোমার ছেলেটিকে দাও, আজ আমরা তাকে খাই, কাল আমার ছেলেটিকে খাব।’