2 Kings 6:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমরা আমার ছেলেটিকে রান্না করে খেলাম। পরদিন আমি একে বললাম, তোমার ছেলেটিকে দাও, আমরা খাই; কিন্তু সে তার ছেলেটিকে লুকিয়ে রেখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমরা আমার ছেলেকে রান্না করে খেয়েছিলাম। পরদিন আমি তাকে বললাম, ‘এবার তোমার ছেলেকে দাও, যেন আমরা তাকে খেতে পারি,’ কিন্তু সে তাকে লুকিয়ে রেখেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমরা আমার ছেলেটীকে পাক করিয়া খাইলাম। পরদিন আমি ইহাকে কহিলাম, তোমার ছেলেটীকে দেও, আমরা খাই; কিন্তু এ আপনার ছেলেটীকে লুকাইয়া রাখিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমরা আমার ছেলেটিকে পাক করিয়া খাইলাম। পরদিন আমি ইহাকে কহিলাম, তোমার ছেলেটিকে দেও, আমরা খাই; কিন্তু এ আপনার ছেলেটিকে লুকাইয়া রাখিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমরা আমার ছেলেকে রান্না করে খেয়েছি। পরের দিন আমি তাকে বললাম, ‘এবার তোমার ছেলেকে আমাদের খেতে দাও।’ কিন্তু সে তাকে লুকিয়ে রেখেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমরা আমার ছেলেকে রান্না করে খেয়েছি। পরের দিন আমি তাকে বললাম, ‘এবার তোমার ছেলেকে আমাদের খেতে দাও।’ কিন্তু সে তাকে লুকিয়ে রেখেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওর কথামত আমার ছেলেটাকে রান্না করে আমরা খেলাম। কিন্তু পরের দিন যখন বললাম যে, তোমার ছেলেটাকে দাও, আমরা খাব, ও কিন্তু দিল না, ছেলেকে লুকিয়ে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমরা আমার ছেলেটাকে সেদ্ধ করে খেলাম| আর পরের দিন আমি খাবার জন্য ওর ছেলেটাকে আনতে গিয়ে দেখি, ও ওর ছেলেটাকে লুকিয়ে ফেলেছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমরা আমার ছেলেটিকে রান্না করে খেলাম। পরের দিন আমি তাকে বললাম, ‘তোমার ছেলেটিকে দাও, আমরা খাই,’ কিন্তু এ তার ছেলেকে লুকিয়ে রেখেছে।”