2 Kings 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, যাও। আর এক জন বললো, আপনি অনুগ্রহ করে আপনার গোলামদের সঙ্গে চলুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের মধ্যে একজন বললেন, “আপনিও কি দয়া করে আপনার এই দাসেদের সাথে আসবেন না?” “আমিও আসব,” ইলীশায় উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক জন কহিল, আপনি অনুগ্রহ করিয়া আপনার দাসদের সহিত চলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একজন কহিল, আপনি অনুগ্রহ করিয়া আপনার দাসদের সহিত চলুন। তিনি কহিলেন, যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁদের মধ্যে একজন বললেন, “আপনিও আপনার দাসদের সংগে চলুন।” উত্তরে ইলীশায় বললেন, “আচ্ছা, চল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁদের মধ্যে একজন বললেন, “আপনিও আপনার গোলামদের সংগে চলুন।” জবাবে আল-ইয়াসা বললেন, “আচ্ছা, চল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যেতে রাজী হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের একজন বললো, “আপনিও চলুন না আমাদের সঙ্গে|” ইলীশায় বললেন, “ঠিক আছে, চলো আমিও যাচ্ছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর একজন বলল, “আপনি দয়া করে আপনার দাসদের সঙ্গে চলুন।” তিনি বললেন, “যাব।”