2 Kings 6:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বললেন, আজ যদি শাফটের পুত্র আল-ইয়াসার মাথা তার কাঁধে থাকে, তবে আল্লাহ্ আমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা বললেন, “আজ যদি শাফটের ছেলে ইলীশায়ের মুণ্ডু তার কাঁধের উপর স্বস্থানে থেকে যায়, তবে যেন ঈশ্বর আমাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কহিলেন, অদ্য যদি শাফটের পুত্র ইলীশায়ের মস্তক তাহার স্কন্ধে থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কহিলেন, অদ্য যদি শাফটের পুত্র ইলীশায়ের মস্তক তাহার স্কন্ধে থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “আজ যদি শাফটের ছেলে ইলীশায়ের মাথা তাঁর কাঁধের উপর থাকে তবে ঈশ্বর যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “আজ যদি শাফটের ছেলে আল-ইয়াসার মাথা তাঁর কাঁধের উপর থাকে তবে আল্লাহ্ যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সখেদে চীৎকার করে বললেন, আমি যদি আজ ইলিশায়ের ঘাড় থেকে মাথা না খসাই তো পরমেশ্বর যেন আমার মৃত্যু দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তখন মনে মনে বললেন, “এসবের পরেও যদি আজ বিকেল পর্যন্ত শাফটের পুত্র ইলীশায়ের ধড়ে মুণ্ডুটা আস্ত থাকে, তবে যেন ঈশ্বর আমাকে শাস্তি দেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বললেন, “আজ যদি শাফটের ছেলে ইলীশায়ের মাথা তার কাঁধে থাকে, তবে ঈশ্বর যেন আমাকে ঐ রকম ও তার থেকে বেশি শাস্তি দেন।”