2 Kings 6:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এমন সময়ে দূত তাঁর কাছে পৌঁছাল। পরে বাদশাহ্‌ বললেন, দেখ, এই অমঙ্গল মাবুদ থেকে হল, তবে আমি কেন আর মাবুদের অপেক্ষাতে থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সাথে তখনও তিনি কথা বলছেন, এমন সময় সেই দূত তাঁর কাছে চলে এসেছিল। রাজামশাই বললেন, “এই বিপর্যয় তো সদাপ্রভুর কাছ থেকেই এসেছে। তবে আমি আর কেন সদাপ্রভুর অপেক্ষায় থাকব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদের সহিত কথাবার্ত্তা কহিতেছেন, এমন সময়ে দেখ, দূত তাঁহার নিকটে পৌঁছিল, পরে রাজা কহিলেন, দেখ, এই অমঙ্গল সদাপ্রভু হইতে হইল, আমি কেন আর সদাপ্রভুর অপেক্ষাতে থাকিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদের সহিত কথাবার্তা কহিতেছেন, এমন সময়ে দেখ, দূত তাঁহার নিকটে পৌঁছিল। পরে রাজা কহিলেন, দেখ, এই অমঙ্গল সদাপ্রভু হইতে হইল, আমি কেন আর সদাপ্রভুর অপেক্ষাতে থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় তখনও কথা বলছেন এমন সময় সেই লোকটি তাঁর কাছে আসল। তারপর রাজা এসে বললেন, “এই বিপদ সদাপ্রভুর কাছ থেকেই এসেছে। তবে সদাপ্রভুর জন্য আর আমি দেরি করব কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা তখনও কথা বলছেন এমন সময় সেই লোকটি তাঁর কাছে আসল। তারপর বাদশাহ্‌ এসে বললেন, “এই বিপদ মাবুদের কাছ থেকেই এসেছে। তবে মাবুদের জন্য আর আমি দেরি করব কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কথা শেষ হতে না হতেই রাজা এসে পড়লেন, বললেন, পরমেশ্বরই এই অমঙ্গল ঘটিয়েছেন। তাহলে আমি কেন আর তাঁর অপেক্ষায় থাকব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় যখন এসব কথাবার্তা বলছেন, বার্তাবাহক খবরটা নিয়ে পৌঁছল| খবরটা হল: “প্রভু যখন স্বয়ং এই বিপদ ডেকে এনেছেন তখন আমি কেন আর প্রভুর ওপর বিশ্বাস রাখব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের সঙ্গে কথা বলছেন, এমন দিনের দেখ, দূতটি তাঁর কাছে এল; তারপর রাজা বললেন, “দেখ, এই বিপদ সদাপ্রভুর কাছ থেকেই হল, তবে আমি কেন সদাপ্রভুর অপেক্ষা করব?”