2 Kings 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এক জন কড়িকাঠ কাটছিল, এমন সময়ে কুড়ালির ফলা পানিতে পড়ে গেল; তাতে সে কেঁদে বললো, হায় হায়! মালিক, আমি তো ওটা ধার করে এনেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে একজন যখন একটি গাছ কাটছিলেন, কুড়ুলের লোহার ফলাটি জলে পড়ে গেল। “না! না! হে আমার প্রভু!” তিনি চিৎকার করে উঠেছিলেন। “সেটি যে আমি ধার করে এনেছিলাম!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এক জন কড়িকাষ্ঠ ছেদন করিতেছিল, এমন সময়ে কুড়ালির ফলা জলে পড়িয়া গেল; তাহাতে সে কাঁদিয়া কহিল, হায় হায়! প্রভু, আমি ত উহা ধার করিয়া আনিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু একজন কড়িকাষ্ঠ ছেদন করিতেছিল, এমন সময়ে কুড়ালির ফলা জলে পড়িয়া গেল; তাহাতে সে কাঁদিয়া কহিল, হায় হায়! প্রভু, আমি ত উহা ধার করিয়া আনিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে একজন যখন গাছ কাটছিলেন তখন তাঁর কুড়ালের লোহার ফলাটা জলের মধ্যে পড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, “হায়, হায়! হে আমার প্রভু, ওটা যে আমি ধার করে এনেছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে একজন যখন গাছ কাটছিলেন তখন তাঁর কুড়ালের লোহার ফলাটা পানির মধ্যে পড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, “হায়, হায়! হে হুজুর, ওটা যে আমি ধার করে এনেছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাছ কাটতে কাটতে ওঁদের মধ্যে একজনের কুড়ালের ফলা জলে পড়ে গেল। তিনি ‘হায় হায়’ করে উঠলেন, ইলিশায়কে বললেন, গুরুদেব, এবার আমি কী করি? কুড়ালটা যে আমি ধার করে এনেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাছ কাটার সময় একজনের কুড়ুলের লোহার ডগাটা হাতল থেকে পিছলে গিয়ে একেবারে জলে গিয়ে পড়লো| লোকটা চেঁচিয়ে উঠলো, “যাঃ! এখন কি হবে? প্রভু, আমি যে অন্য লোকের কুড়ুল ধার করে এনেছিলাম!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু একজন যখন কাঠ কাটছিল, তখন তার কুড়ালের ফলাটি জলে পড়ে গেল; তাতে সে চিৎকার করে বলল, “হায়, হায়! প্রভু, আমি তো ওটা ধার করে এনেছিলাম।”