2 Kings 6:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্‌র লোক ইসরাইলের বাদশাহ্‌র কাছে বলে পাঠাতেন, সাবধান, অমুক স্থান উপেক্ষা করবেন না, কেননা সেখানে অরামীয়েরা নেমে আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজার কাছে খবর দিয়ে পাঠালেন: “সেই স্থানটি পেরিয়ে যাওয়ার বিষয়ে সাবধান, কারণ অরামীয়রা সেখানে যাচ্ছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজার কাছে বলিয়া পাঠাইতেন, সাবধান, অমুক স্থান উপেক্ষা করিবেন না, কেননা সেখানে অরামীয়েরা নামিয়া আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজার কাছে বলিয়া পাঠাইতেন, সাবধান, অমুক স্থান উপেক্ষা করিবেন না, কেননা সেখানে অরামীয়েরা নামিয়া আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজাকে বলে পাঠালেন, “সাবধান, অমুক জায়গায় যাবেন না, কারণ অরামীয়েরা সেখানে যাচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্‌র বান্দা ইসরাইলের বাদশাহ্‌কে বলে পাঠালেন, “সাবধান, অমুক জায়গায় যাবেন না, কারণ সিরীয়রা সেখানে যাচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইলিশায় ইসরায়েলরাজের কাছে খবর পাঠিয়ে সাবধান করে দিলেন যেন তাঁরা সেই জায়গার কাছে না যান কারণ সিরিয়ার সৈন্যদল সেখানে আগে থেকে ওৎ পেতে বসে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বরের লোকটি ইস্রায়েলের রাজাকে একটি খবর দিয়ে সতর্ক করে দিলেন, “ওখান দিয়ে যাতায়াত করো না! খুব সাবধান! কারণ ওখানে অরামীয় সেনাবাহিনীর লোকরা লুকিয়ে আছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজাকে বলে পাঠাতেন, “সাবধান, ঐ জায়গায় যাবেন না, কারণ অরামীয়েরা সেখানে নেমে আসছে।”