2 Kings 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল-ইয়াসা বললেন, তোমরা মাবুদের কালাম শোন; মাবুদ এই কথা বলেন, আগামীকাল এই বেলায় সামেরিয়ার দ্বারে শেকলে এক পসুরী সুজি ও শেকলে দুই পসুরী যব বিক্রি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় উত্তর দিলেন, “সদাপ্রভুর বাক্য শুনুন। সদাপ্রভু একথাই বলেন: আগামীকাল মোটামুটি এসময়, শমরিয়ার সিংহদুয়ারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশায় কহিলেন, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু এই কথা কহেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে এক পসুরী সূজী ও শেকলে দুই পসুরী যব বিক্রয় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীশায় কহিলেন, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু এই কথা কহেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে এক পসুরী সুজি ও শেকলে দুই পসুরী যব বিক্রয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় বললেন, “সদাপ্রভু কি বলছেন তা শুনুন। তিনি বলছেন, আগামী কাল শমরিয়ার ফটকে বারো গ্রাম রূপায় ছয় কেজি ময়দা ও বারো গ্রাম রূপায় বারো কেজি যব বিক্রি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা বললেন, “মাবুদ কি বলছেন তা শুনুন। তিনি বলছেন, আগামী কাল সামেরিয়ার দরজায় বারো গ্রাম রূপায় ছয় কেজি ময়দা ও বারো গ্রাম রূপায় বারো কেজি যব বিক্রি হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় বললেন, শোন, প্রভু পরমেশ্বর কি বলছেন! আগামীকাল ঠিক এই সময় শমরিয়ার দেউড়িতে এক রৌপ্যমুদ্রায় তিন কিলোগ্রাম সবচেয়ে ভাল গমের ময়দা এবং ছয় কিলোগ্রাম যবের আটা বিক্রি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় বললেন, “প্রভুর বার্তা শোন! প্রভু বলেন: ‘আগামীকাল এ সময়ের মধ্যেই শমরিয়া শহরের ফটকগুলোর পাশের বাজারে এক টুক্রি মিহি ময়দা অথবা দু টুক্রি যব কেবলমাত্র এক শেকল দিয়ে কিনতে পাওয়া যাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় বললেন, “তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। তিনি এই কথা বলেন, ‘আগামী কাল এই দিনের শমরিয়ার ফটকে শেকলে এক পসুরী সূজী ও শেকলে দুই পসুরী যব বিক্রি হবে’।”