2 Kings 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা গিয়ে নগরের দ্বার-রক্ষকদেরকে ডেকে তাদেরকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম; আর দেখ, সেখানে কেউ নেই, মানুষের শব্দও নেই, কেবল ঘোড়াগুলো ও গাধাগুলো বাঁধা, আর সমস্ত তাঁবু যেমন ছিল, তেমনি আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা গিয়ে নগরের দারোয়ানদের খবর দিয়ে বলল, “আমরা অরামীয়দের সৈন্যশিবিরে গেলাম এবং সেখানে কেউ ছিল না—একজন লোকেরও শব্দ পাওয়া যায়নি—শুধু দড়ি দিয়ে বাঁধা ঘোড়া ও গাধার শব্দ শুনেছিলাম, এবং তাঁবুগুলি যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই তারা ছেড়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা গিয়া নগরের দ্বার-রক্ষকদিগকে ডাকিয়া তাহাদিগকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়াছিলাম; আর দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল ঘোড়াগুলি বাঁধা, ও গাধা গুলি বাঁধা, আর তাম্বু সকল যেমন ছিল, তেমনি আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা গিয়া নগরের দ্বার-রক্ষকদিগকে ডাকিয়া তাহাদিগকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়াছিলাম; আর দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল ঘোড়াগুলি বাঁধা ও গাধাগুলি বাঁধা, আর তাম্বু সকল যেমন ছিল, তেমনি আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা গিয়ে শহর-ফটকের পাহারাদারদের ডেকে বলল, “আমরা অরামীয়দের ছাউনিতে গিয়েছিলাম। সেখানে একটা লোকও নেই, কারও শব্দও নেই; কেবল ঘোড়া আর গাধাগুলো বাঁধা রয়েছে আর তাম্বুগুলো যেমন ছিল তেমনি রেখেই তারা চলে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা গিয়ে শহর-দরজার পাহারাদারদের ডেকে বলল, “আমরা সিরীয়দের ছাউনিতে গিয়েছিলাম। সেখানে একটা লোকও নেই, কারও শব্দও নেই; কেবল ঘোড়া আর গাধাগুলো বাঁধা রয়েছে আর তাম্বুগুলো যেমন ছিল তেমনি রেখেই তারা চলে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন দেউড়ির রক্ষীদের কাছে গিয়ে বলল, সিরীয় সেনাদের ছাউনিতে গিয়েছিলাম। কাউকে দেখতে পেলাম না, কারও সাড়াশব্দও পেলাম না। ঘোড়া গাধা সব বাঁধা রয়েছে। তাঁবুগুলো যেমনকার তেমনি রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কুষ্ঠরোগীরা তখন এসে শহরের প্রহরীদের ডাকাডাকি শুরু করল| তারা প্রহরীদের বলল, “আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না| এমন কি কারো কোন সাড়া-শব্দ অবধি পেলাম না| কোন লোক জন সেখানে নেই| কিন্তু তাঁবুর ভেতরে ঘোড়া, গাধা যেমনকার তেমন বাঁধা আছে| অথচ লোক জন কেউ নেই, সব ফাঁকা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা গিয়ে নগরের ফটকের পাহারাদারদের ডেকে তাদেরকে খবর দিল যে, “আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম; আর দেখ, সেখানে কেউ নেই, মানুষের শব্দও নেই, কেবল ঘোড়াগুলি আর গাধাগুলি বাঁধা, আর তাঁবুগুলি যেমন ছিল, তেমনি আছে।”