2 Kings 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ রাত্রে উঠে তাঁর গোলামদেরকে বললেন, অরামীয়েরা আমাদের প্রতি যা করেছে, তা আমি তোমাদেরকে বলি, তারা জানে, আমরা ক্ষুধার্ত, তাই তারা মাঠে লুকিয়ে থাকবার জন্য শিবির থেকে বাইরে গেছে, আর বলেছে, ওরা যখন নগর থেকে বাইরে আসবে, তখন আমরা ওদেরকে জীবন্ত ধরবো ও নগরের মধ্যে প্রবেশ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই রাতেই উঠে তাঁর কর্মকর্তাদের বললেন, “অরামীয়রা আমাদের প্রতি কী করেছে, তা আমি তোমাদের বলছি। তারা জানে যে আমরা অনাহারে আছি; তাই এই ভেবে তারা শিবির ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে লুকিয়েছে, ‘তারা অবশ্যই বেরিয়ে আসবে, এবং পরে আমরা তাদের জ্যান্ত ধরব ও নগরের মধ্যে ঢুকে পড়ব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা রাত্রিতে উঠিয়া আপন দাসগণকে কহিলেন, অরামীয়েরা আমাদের প্রতি যাহা করিয়াছে, তাহা আমি তোমাদিগকে বলি; তাহারা জানে, আমরা ক্ষুধার্ত্ত, তাই তাহারা মাঠে লুকাইয়া থাকিবার জন্য শিবির হইতে বাহিরে গিয়াছে, আর বলিয়াছে, উহারা যখন নগর হইতে বাহিরে আসিবে, তখন আমরা উহাদিগকে জীবন্ত ধরিব ও নগরের মধ্যে প্রবেশ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা রাত্রিতে উঠিয়া আপন দাসগণকে কহিলেন, অরামীয়েরা আমাদের প্রতি যাহা করিয়াছে, তাহা আমি তোমাদিগকে বলি; তাহারা জানে, আমরা ক্ষুধার্ত, তাই তাহারা মাঠে লুকাইয়া থাকিবার জন্য শিবির হইতে বাহিরে গিয়াছে, আর বলিয়াছে, উহারা যখন নগর হইতে বাহিরে আসিবে, তখন আমরা উহাদিগকে জীবন্ত ধরিব ও নগরের মধ্যে প্রবেশ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা রাতের বেলা উঠে তাঁর কর্মচারীদের বললেন, “অরামীয়েরা কি করেছে তা আমি তোমাদের বলছি। আমরা যে না খেয়ে আছি তা তারা জানে; তাই তারা ছাউনি ছেড়ে মাঠের মধ্যে গিয়ে লুকিয়ে রয়েছে। তারা ভাবছে আমরা এতে নিশ্চয়ই বের হয়ে আসব আর তখন তারা আমাদের জীবিত অবস্থায় ধরবে এবং শহরে ঢুকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ রাতের বেলায় উঠে তাঁর কর্মচারীদের বললেন, “সিরীয়রা কি করেছে তা আমি তোমাদের বলছি। আমরা যে না খেয়ে আছি তা তারা জানে; তাই তারা ছাউনি ছেড়ে মাঠের মধ্যে গিয়ে লুকিয়ে রয়েছে। তারা ভাবছে আমরা এতে নিশ্চয়ই বের হয়ে আসব আর তখন তারা আমাদের জীবিত অবস্থায় ধরবে এবং শহরে ঢুকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনও গভীর রাত। রাজা বিছানা থেকে উঠে এসে প্রাসাদের কর্মচারীদের বললেন, আমি তোমাদের বলে দিচ্ছি, এ হল সিরীয়দের চতুর কৌশল। তারা জানে যে আমরা অনাহারে মরছি। কাজেই তারা শিবির ছেড়ে প্রান্তরে কোথাও লুকিয়ে আছে। ভাবছে, নগর ছেড়ে এদের বাইরে আসতেই হবে। আর তখনই ওরা আমাদের ধরে বন্দী করে নগর দখল করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তখন রাত্রি| রাজামশাই বিছানা ছেড়ে উঠে সেনাপতিদের বললেন, “আমি অরামীয় সেনাদের মতলবটা বুঝতে পেরেছি| ওরা জানে আমরা খুবই ক্ষুধার্ত| তাই তাঁবু ফাঁকা করে ঘাপটি মেরে মাঠে লুকিয়ে ভাবছে, ‘ইস্রায়েলীয়রা শহর থেকে এসে হানা দিলেই ওদের জ্যান্ত পাকড়াবো| তখন আবার আমাদের পিছু হটতে হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা রাতের বেলা উঠে তাঁর দাসেদের বললেন, “অরামীয়েরা আমাদের প্রতি যা করেছে, তা আমি তোমাদের বলি; তারা জানে, আমরা যে না খেয়ে আছি, তাই তারা মাঠে গিয়ে লুকিয়ে থাকার জন্য শিবির থেকে বাইরে গেছে, আর বলেছে, ‘ওরা যখন নগর থেকে বাইরে আসবে, তখন আমরা তাদের জীবিত ধরব ও নগরের মধ্যে ঢুকব’।”