2 Kings 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা ঘোড়াযুক্ত দু’টি রথ নিল; বাদশাহ্‌ তাদেরকে অরামীয়দের সৈন্যের পিছনে পাঠালেন, বললেন, যাও গিয়ে দেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা ঘোড়া সমেত দুটি রথ বেছে নিয়েছিলেন, এবং রাজামশাই অরামীয় সৈন্যদলের খোঁজে তাদের পাঠিয়ে দিলেন। তিনি সারথিদের আদেশ দিলেন, “যাও, গিয়ে খুঁজে বের করো, কী হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা অশ্বযুক্ত দুই রথ লইল; রাজা তাহাদিগকে অরামীয়দের সৈন্যের পশ্চাতে পাঠাইলেন, বলিলেন, যাও, দেখ গিয়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা অশ্বযুক্ত দুই রথ লইল; রাজা তাহাদিগকে অরামীয়দের সৈন্যের পশ্চাতে পাঠাইলেন, বলিলেন, যাও, দেখ গিয়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা ঘোড়া সুদ্ধ দু’টা রথ বেছে নিল, আর রাজা অরামীয় সৈন্যদের খোঁজে তাদের পাঠিয়ে দিলেন। রথ-চালকদের তিনি এই আদেশ দিলেন, “তোমরা গিয়ে জেনে এস কি হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা ঘোড়া সুদ্ধ দু’টা রথ বেছে নিল, আর বাদশাহ্‌ সিরীয় সৈন্যদের তালাশে তাদের পাঠিয়ে দিলেন। রথ-চালকদের তিনি এই হুকুম দিলেন, “তোমরা গিয়ে জেনে এস কি হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কয়েকজন লোককে বেছে ঠিক করল। রাজা তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দুটো রথে করে সিরীয় সেনাদের সম্বন্ধে খোঁজখবর আনতে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ঘোড়াসহ দুটি রথ বেছে নিল এবং রাজা তাদের অরামীয় সৈন্যবাহিনীর পরে পাঠালেন| তিনি বললেন, “যাও, দেখে এসো কি হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা ঘোড়া সুদ্ধ দুটি রথ বেছে নিল; রাজা অরামীয় সৈন্যদের খোঁজে তাদের পাঠিয়ে বললেন, “যাও, গিয়ে দেখ।”