2 Kings 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের শিবির লুট করলো; তাতে মাবুদের কালাম অনুসারে শেকলে এক পসুরী সুজি এবং শেকলে দুই পসুরী যব বিক্রি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের সৈন্যশিবিরে লুঠতরাজ চালিয়েছিল। তাই সদাপ্রভুর বলা কথানুসারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে, এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা বাহিরে গিয়া অরামীয়দের শিবির লুট করিল; তাহাতে সদাপ্রভুর বাক্যানুসারে শেকলে এক পসুরী সূজী, এবং শেকলে দুই পসুরী যব বিক্রয় হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা বাহিরে গিয়া অরামীয়দের শিবির লুট করিল; তাহাতে সদাপ্রভুর বাক্যানুসারে শেকলে এক পসুরী সুজি, এবং শেকলে দুই পসুরী যব বিক্রয় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা বের হয়ে গিয়ে অরামীয়দের ছাউনি লুট করল। তাতে সদাপ্রভুর কথামতই ছয় কেজি ময়দা বারো গ্রাম রূপায় এবং বারো কেজি যব বারো গ্রাম রূপায় বিক্রি হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা বের হয়ে গিয়ে সিরীয়দের ছাউনি লুট করল। তাতে মাবুদের কথামতই ছয় কেজি ময়দা বারো গ্রাম রূপায় এবং বারো কেজি যব বারো গ্রাম রূপায় বিক্রি হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ার লোকেরা তখন ছুটে বেরিয়ে এসে সিরীয়দের ছাউনি লুঠ করল। সেদিন প্রভু পরমেশ্বরের কথামত এক শেকেলে ভাল ময়দা তিন কিলোগ্রাম আর যব ছয় কিলোগ্রাম বিক্রি হতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলের জন্যই অপর্যাপ্ত জিনিসপত্র ছড়িয়ে আছে| ঠিক যেন প্রভু যেমনটি বলেছিলেন, এক পয়সায় এক টু‍ক্রি মিহি ময়দা আর দু-টুক্রি যবের গুঁড়ো পাওয়া যাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের শিবির লুট করল; তাতে সদাপ্রভুর বাক্য অনুসারে শেকলে এক পসুরী সূজী এবং শেকলে দুই পসুরী যব বিক্রি হল।