2 Kings 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ যে সেনানীর হাতে ভর দিয়েছিলেন, তাকে তিনি নগর-দ্বারের নেতা করে নিযুক্ত করলেন; কিন্তু লোকেরা দ্বারে তাঁকে পদতলে দলিত করলো, তাতে তিনি মারা গেলেন; আল্লাহ্র লোকের কাছে যখন বাদশাহ্ নেমে গিয়েছিলেন, তখন আল্লাহ্র লোক যা বলেছিলেন, তা সফল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে রাজামশাই যে কর্মকর্তার হাতে ভর দিয়ে দাঁড়াতেন, তাঁকেই সিংহদুয়ার সামলানোর দায়িত্ব দিলেন, এবং লোকজন সিংহদুয়ারেই সেই কর্মকর্তাকে পায়ের তলায় পিষে দিয়েছিল, ও তিনি মারা গেলেন, ঠিক যেমনটি রাজামশাই যখন ঈশ্বরের লোকের বাড়িতে গেলেন, তখন ঈশ্বরের লোক তাঁকে আগাম বলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তাঁহাকে তিনি নগর-দ্বারের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিলেন; কিন্তু লোকেরা দ্বারে তাঁহাকে পদতলে দলিত করিল, তাহাতে তিনি মরিয়া গেলেন; ঈশ্বরের লোকের কাছে যখন রাজা নামিয়া গিয়াছিলেন, তখন ঈশ্বরের লোক যাহা বলিয়াছিলেন, তাহা সফল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তাঁহাকে তিনি নগর-দ্বারের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিলেন; কিন্তু লোকেরা দ্বারে তাঁহাকে পদতলে দলিত করিল, তাহাতে তিনি মরিয়া গেলেন; ঈশ্বরের লোকের কাছে যখন রাজা নামিয়া গিয়াছিলেন, তখন ঈশ্বরের লোক যাহা বলিয়াছিলেন, তাহা সফল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কর্মচারী রাজাকে সাহায্য করেছিল তার উপর তিনি ফটক দেখাশোনা করবার ভার দিলেন, কিন্তু লোকেরা এমনভাবে বেরিয়ে গেল যে, সে ফটকের পথে লোকদের পায়ের তলায় চাপা পড়ে মারা গেল। ঈশ্বরের লোক ইলীশায় তাঁর ঘরে রাজাকে যে কথা বলেছিলেন সেইভাবেই সে মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কর্মচারী বাদশাহ্কে সাহায্য করেছিল তার উপর তিনি দরজা দেখাশোনা করবার ভার দিলেন, কিন্তু লোকেরা এমনভাবে বেরিয়ে গেল যে, সে দরজার পথে লোকদের পায়ের তলায় চাপা পড়ে মারা গেল। আল্লাহ্র বান্দা আল-ইয়াসা তাঁর ঘরে বাদশাহ্কে যে কথা বলেছিলেন সেইভাবেই সে মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ তাঁর খাস দেহরক্ষীর হাতে নগরের তোরণ রক্ষার ভার দিয়েছিলেন, তোরণে মানুষের পায়ের চাপে পিষে সেই দেহরক্ষী মারা গেল। রাজা যখন ইলিশায়ের বাড়ীতে দেখা করতে গিয়েছিলেন, তখন নবী লোকটির সম্বন্ধে যে কথা বলেছিলেন, সেই কথা ফলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাঁর ঘনিষ্ঠ একজন সেনাপতিকে, সেই যিনি আগে স্বর্গ ছেঁদা করার কথা বলেছিলেন, শহরের দরজা আগলানোর দায়িত্ব দিলেন| কিন্তু ততক্ষণে লোকরা শত্রু শিবির থেকে খাবার আনার জন্য দৌড়েছে| উন্মৎত জনতা সেই সেনাপতিকে ঠেলে, মাড়িয়ে, পিষে চলে গেল| রাজার বাড়ীতে দেখা করতে আসার পর ইলীশায় যা দৈববাণী করেছিলেন সে সবই অক্ষরে অক্ষরে ফলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা যে সেনাপতির ওপর নির্ভর করেছিলেন, তাঁকে তিনি নগরের ফটকের অধ্যক্ষ করে দিলেন; কিন্তু লোকেরা ফটকের কাছে তাদের পায়ের তলায় চাপা দিয়ে তাকে মেরে ফেলল; ঈশ্বরের লোকের কাছে রাজা যখন গিয়েছিলেন, তখন ঈশ্বরের লোক যা বলেছিলেন, তাই সফল হল।