2 Kings 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র লোক বাদশাহ্কে বলেছিলেন, আগামীকাল এই বেলায় সামেরিয়ার দ্বারে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সুজি বিক্রি হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাইকে বলা ঈশ্বরের লোকের কথানুসারে ঘটনাটি ঘটেছিল: “আগামীকাল মোটামুটি এই সময়ে শমরিয়ার সিংহদুয়ারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের লোক রাজাকে বলিয়াছিলেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সূজী বিক্রয় হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের লোক রাজাকে বলিয়াছিলেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সুজি বিক্রয় হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রাজাকে যা বলেছিলেন সেইভাবেই ঘটনাটা ঘটল। তিনি বলেছিলেন, “আগামী কাল এই সময়ে শমরিয়ার ফটকে ছয় কেজি ময়দা বারো গ্রাম রূপায় এবং বারো কেজি যব বারো গ্রাম রূপায় বিক্রি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বাদশাহ্কে যা বলেছিলেন সেইভাবেই ঘটনাটা ঘটল। তিনি বলেছিলেন, “আগামী কাল এই সময়ে সামেরিয়ার দরজায় ছয় কেজি ময়দা বারো গ্রাম রূপায় এবং বারো কেজি যব বারো গ্রাম রূপায় বিক্রি হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী রাজাকে বলেছিলেন, আগামীকাল এই সময় শমরিয়া নগরের তোরণে শেকেলে তিন কেজি গম ও ছয় কেজি যব বিক্রি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় বলেছিলেন, “যে কোন ব্যক্তি শমরিয়ার প্রবেশদ্বারে বাজার থেকে এক শেকেলে এক ঝুড়ি মিহি ময়দা অথবা দুই ঝুড়ি যব কিনতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের লোক রাজাকে বলেছিলেন, “আগামী কাল এই দিনের শমরিয়ার ফটকে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সূজী বিক্রি হবে।”