2 Kings 7:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ সেনানী আল্লাহ্‌র লোককে বলেছিলেন, দেখুন, যদি মাবুদ আসমানে জানালাও তৈরি করেন, তবুও কি এমন থেকে পারবে? জবাবে তিনি বলেছিলেন, দেখ, তুমি স্বচক্ষে তা দেখবে, কিন্তু তার কিছুই খেতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কর্মকর্তা ঈশ্বরের লোককে বললেন, “দেখুন, সদাপ্রভু যদি আকাশের রুদ্ধদ্বার খুলেও দেন, তাও কি এরকম হতে পারে?” ঈশ্বরের লোক উত্তর দিলেন, “আপনি নিজের চোখেই তা দেখবেন, কিন্তু আপনি তার কিছুই খেতে পারবেন না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ সেনানী ঈশ্বরের লোককে উত্তর করিয়াছিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিয়াছিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই খাইতে পাইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ সেনানী ঈশ্বরের লোককে উত্তর করিয়াছিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিয়াছিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই খাইতে পাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে সেই কর্মচারী ঈশ্বরের লোককে বলেছিল, “দেখুন, সদাপ্রভু যদি আকাশের দরজাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” ঈশ্বরের লোক উত্তরে বলেছিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে সেই কর্মচারী আল্লাহ্‌র বান্দাকে বলেছিল, “দেখুন, মাবুদ যদি আসমানের দরজাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” আল্লাহ্‌র বান্দা জবাবে বলেছিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সেনাপতি নবী ইলিশায়কে বলেছিলেন, পরমেশ্বর যদি এই মুহূর্তে আকাশের দ্বার খুলে দেন তাহলেও এমন ঘটনা ঘটতেই পারে না। এই কথায় তাকে বলেছিলেন, তুমি স্বচক্ষে এই ঘটনা দেখবে কিন্তু তুমি তার কণামাত্রও মুখে তুলতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ আধিকারিক ঈশ্বরের লোককে উত্তর দিল, “এমনকি প্রভু যদি স্বর্গে জানালা তৈরী করেন, তবু এ ঘটনা ঘটবে না!” এবং ইলীশায় আধিকারিককে বললেন, “তুমি তোমার নিজের চোখে দেখবে, কিন্তু ঐ খাবার তুমি খাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ সেনাপতি উত্তরে ঈশ্বরের লোককে বলেছিলেন, “দেখ, সদাপ্রভু যদি আকাশের জানালাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” ইলীশায় বলেছিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”