2 Kings 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ যে সেনানীর হাতের উপর ভর দিয়েছিলেন, তিনি আল্লাহ্র লোককে জবাবে বললেন, দেখুন, যদি মাবুদ আসমানে জানালাও তৈরি করেন, তবুও কি এমন হতে পারবে? জবাবে তিনি বললেন, দেখ, তুমি স্বচক্ষে তা দেখবে, কিন্তু তার কিছুই খেতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কর্মকর্তার হাতে ভর দিয়ে রাজা দাঁড়িয়েছিলেন, তিনি ঈশ্বরের লোককে বললেন, “দেখুন, সদাপ্রভু আকাশের রুদ্ধদ্বার যদি খুলেও দেন, তাও কি এরকম হতে পারে?” “আপনি নিজের চোখেই তা দেখতে পাবেন,” ইলীশায় উত্তর দিলেন, “কিন্তু আপনি তার কিছুই খেতে পারবেন না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তিনি ঈশ্বরের লোককে উত্তর করিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই খাইতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তিনি ঈশ্বরের লোককে উত্তর করিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই খাইতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজাকে যে কর্মচারী সাহায্য করছিল সে ঈশ্বরের লোককে বলল, “দেখুন, সদাপ্রভু যদি আকাশের দরজাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” উত্তরে ইলীশায় বললেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্কে যে কর্মচারী সাহায্য করছিল সে আল্লাহ্র বান্দাকে বলল, “দেখুন, মাবুদ যদি আসমানের দরজাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” জবাবে আল-ইয়াসা বললেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার খাস দেহরক্ষী ইলিশায়কে বলল, হতেই পারে না, এমনকি পরমেশ্বর যদি এই মুহূর্তে আকাশের দ্বার খুলে দেন, তাহলেও না। ইলিশায় বললেন, তুমি স্বচক্ষে এ ঘটনা ঘটতে দেখবে কিন্তু এ সবের কিছুই মুখে তুলতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার ঠিক পাশেই যে সেনাপতি ছিল সে বলে উঠল, “প্রভু যদি স্বর্গে ছেঁদা করার ব্যবস্থাও করেন, তাহলেও আপনি যা বলছেন তা ঘটা অসম্ভব!” ইলীশায় বললেন, “সম্ভব কি অসম্ভব তা তুমি নিজের চোখেই দেখতে পাবে| তবে তুমি ঐ খাবার ছুঁতেও পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা যে সেনাপতির ওপর নির্ভর করেছিলেন, তিনি উত্তরে ঈশ্বরের লোককে বললেন, “দেখ, সদাপ্রভু যদি আকাশের জানালাও খুলে দেন, তবুও কি এটা হতে পারে?” ইলীশায় উত্তর দিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”