2 Kings 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ-স্থানে চার জন কুষ্ঠরোগী ছিল। তারা পরস্পর বললো, ‘আমরা এখানে বসে বসে কেন মরবো?’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে নগরের প্রবেশদ্বারে কুষ্ঠরোগগ্রস্ত চারজন লোক দাঁড়িয়েছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “এখানে দাঁড়িয়ে থেকে মরতে যাব কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ স্থানে চারি জন কুষ্ঠী ছিল। তাহারা পরস্পর কহিল, ‘আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব?’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ-স্থানে চারিজন কুষ্ঠরোগী ছিল। তাহারা পরস্পর কহিল, ‘আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব?’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শহর-ফটকে ঢুকবার পথে চারজন চর্মরোগী ছিল। তারা একে অন্যকে বলল, “আমরা এখানে থেকে কেন মরব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শহর-দরজায় ঢুকবার পথে চারজন চর্মরোগী ছিল। তারা একে অন্যকে বলল, “আমরা এখানে থেকে কেন মরব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ার দেউড়ির বাইরে তখন চারজন কুষ্ঠরোগী বসেছিল। তারা পরামর্শ করল, বলল, মরার জন্য এখানে বসে থাকি কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের প্রবেশদ্বারের কাছে চার জন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল| তারা একে অপরকে বলল, “এখানে আমরা না খেয়ে শুকিয়ে মরছি কেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নগরের ফটকে ঢোকার পথে চারজন কুষ্ঠরোগী ছিল। তারা একে অন্যকে বলল, “আমরা এখানে বসে থেকে কেন মরব?