2 Kings 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বলি, নগরে প্রবেশ করবো, তবে নগরের মধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরবো; আর যদি এখানে বসে থাকি, তবু মরবো। এখন এসো, আমরা অরামীয়দের শিবিরে গিয়ে পড়ি; তারা আমাদেরকে বাঁচায় তো বাঁচবো, মেরে ফেলে তো মরবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি বলি, ‘নগরে যাব,’ সেখানে তো দুর্ভিক্ষ চলছে, আর সেখানে গেলে তো আমাদের মরতে হবে। আর যদি এখানে দাঁড়িয়ে থাকি, তাও তো মরব। তাই অরামীয়দের সৈন্যশিবিরে গিয়ে আত্মসমর্পণ করাই ভালো। তারা যদি আমাদের ছেড়ে দেয়, তবে আমরা বাঁচব; তারা যদি আমাদের হত্যা করে, তবে মরব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি বলি, নগরে প্রবেশ করিব, তবে নগরমধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব; আর যদি এখানে বসিয়া থাকি, তবু মরিব। এখন আইস, আমরা অরামীয়দের শিবিরে গিয়া পড়ি; তাহারা আমাদিগকে বাঁচায় ত বাঁচিব, মারিয়া ফেলে ত মরিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি বলি, নগরে প্রবেশ করিব, তবে নগরের মধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব; আর যদি এখানে বসিয়া থাকি, তবু মরিব। এখন আইস, আমরা অরামীয়দের শিবিরে গিয়া পড়ি; তাহারা আমাদিগকে বাঁচায় ত বাঁচিব, মারিয়া ফেলে ত মরিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি বলি আমরা শহরে যাব তবে সেখানেও দুর্ভিক্ষ আর আমরা মারা যাব। যদি এখানে থাকি তবুও মরব। তার চেয়ে বরং চল, আমরা অরামীয়দের ছাউনিতে গিয়ে তাদের হাতে নিজেদের তুলে দিই। যদি তারা আমাদের বাঁচায় তবে তো আমরা বাঁচলাম, নইলে মরব আর কি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি বলি আমরা শহরে যাব তবে সেখানেও দুর্ভিক্ষ আর আমরা মারা যাব। যদি এখানে থাকি তবুও মরব। তার চেয়ে বরং চল, আমরা সিরীয়দের ছাউনিতে গিয়ে তাদের হাতে নিজেদের তুলে দিই। যদি তারা আমাদের বাঁচায় তবে তো আমরা বাঁচলাম, নইলে মরব আর কি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের ভেতরে গিয়েও তো কোন লাভ নেই, ওখানে না খেয়ে মরতে হবে, এখানে বসে থাকলেও সেই দশা হবে। তার চেয়ে চল বরং আমরা সিরীয়দের ছাউনিতে যাই। তারা এমন বেশি কি আর করবে, না হয় মেরেই ফেলবে। আবার হয়তো ছেড়েও দিতে পারে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ায় তো একদানা খাবারও নেই| শহরে গেলেও আমরা মরব, এখানে থাকলেও মারা পড়ব| তার চেয়ে চল অরামীয়দের তাঁবুর দিকে যাওয়া যাক| ওরা চাইলে আমরা বেঁচেও যেতে পারি, আর নয়তো মরতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি বলি, নগরে যাব, তবে নগরের মধ্যে দূর্ভিক্ষ আছে, সেখানে মরব; আর যদি এখানে বসে থাকি তবুও মরব। এখন এস, আমরা অরামীয়দের শিবিরে যাই, যদি তারা আমাদের বাঁচায় তো বাঁচব, মেরে ফেলে তো মরব।”