2 Kings 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা অরামীয়দের শিবিরে যাবার জন্য সন্ধ্যাবেলা উঠলো; যখন তারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হল, তখন দেখলো সেখানে কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোধূলিবেলায় তারা উঠে অরামীয়দের সৈন্যশিবিরে চলে গেল। যখন তারা শিবিরের ধারে পৌঁছেছিল, সেখানে কেউ ছিল না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা অরামীয়দের শিবিরে যাইবার জন্য সন্ধ্যাকালে উঠিল; যখন তাহারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইল, তখন দেখ, সেখানে কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা অরামীয়দের শিবিরে যাইবার জন্য সন্ধ্যাকালে উঠিল; যখন তাহারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইল, তখন দেখ, সেখানে কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে সন্ধ্যার আগে তারা অরামীয়দের ছাউনিতে গেল। ছাউনির ধারে গিয়ে দেখল সেখানে একজন লোকও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে সন্ধ্যার আগে তারা সিরীয়দের ছাউনিতে গেল। ছাউনির ধারে গিয়ে দেখল সেখানে একজন লোকও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যা ঘনিয়ে এলে তারা চলল সিরীয়দের ছাউনির দিকে। সেখানে পৌঁছে দেখে ছাউইতে কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কথা মতো সেদিন বিকেলবেলা কুষ্ঠরোগীরা অরামীয়দের তাঁবুতে গিয়ে উপস্থিত হল| তাঁবুর কাছাকাছি এসে ওরা দেখল, ধারে কাছে কেউই নেই!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা অরামীয়দের শিবিরে যাবার জন্য সন্ধ্যার দিন উঠল; যখন তারা অরামীয়দের শিবিরের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হল, তখন সেখানে কেউ ছিল না।