2 Kings 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল-ইয়াসা যে স্ত্রীলোকটির পুত্রকে মৃত্যু থেকে জীবিতি করে তুলেছিলেন, তাকে বলেছিলেন, তুমি পরিবারের সঙ্গে যে স্থানে প্রবাস করতে পার, সেই স্থানে গিয়ে প্রবাস কর; কেননা মাবুদ দুর্ভিক্ষ ডেকেছেন, আর তা এসে সাত বছর পর্যন্ত এই দেশে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে যাঁর ছেলের প্রাণ ইলীশায় ফিরিয়ে দিলেন, সেই মহিলাটিকে তিনি বললেন, “তোমার পরিবার সাথে নিয়ে তুমি কিছু সময়ের জন্য যেখানেই হোক, গিয়ে থাকো, কারণ সদাপ্রভুর বিধানমতে এই দেশে এক দুর্ভিক্ষ আসতে চলেছে, যা সাত বছর স্থায়ী হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশায় যে স্ত্রীলোকটীর পুত্রকে পুনর্জীবিত করিয়াছিলেন, তাঁহাকে বলিয়াছিলেন, তুমি উঠিয়া পরিবারের সহিত যে স্থানে প্রবাস করিতে পার, সেই স্থানে গিয়া প্রবাস কর; কেননা সদাপ্রভু দুর্ভিক্ষ ডাকিয়াছেন, আর তাহা আসিয়া সাত বৎসর পর্য্যন্ত এই দেশে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীশায় যে স্ত্রীলোকটির পুত্রকে পুনর্জীবিত করিয়াছিলেন, তাঁহাকে বলিয়াছিলেন, তুমি উঠিয়া পরিবারের সহিত যে স্থানে প্রবাস করিতে পার, সেই স্থানে গিয়া প্রবাস কর; কেননা সদাপ্রভু দুর্ভিক্ষ ডাকিয়াছেন, আর তাহা আসিয়া সাত বৎসর পর্যন্ত এই দেশে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় যে স্ত্রীলোকটির ছেলেকে জীবিত করে তুলেছিলেন তাঁকে তিনি বললেন, “আপনি আপনার পরিবার নিয়ে যেখানে পারেন সেখানে গিয়ে কিছুকাল থাকুন, কারণ সদাপ্রভু এই দেশে দুর্ভিক্ষ পাঠিয়ে দেবেন, আর তা সাত বছর ধরে চলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা যে স্ত্রীলোকটির ছেলেকে জীবিত করে তুলেছিলেন তাঁকে তিনি বললেন, “আপনি আপনার পরিবার নিয়ে যেখানে পারেন সেখানে গিয়ে কিছুকাল থাকুন, কারণ মাবুদ এই দেশে দুর্ভিক্ষ পাঠিয়ে দেবেন, আর তা সাত বছর ধরে চলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী ইলিশায় শূনেমের যে মহিলার পুত্রকে পুনর্জীবিত করেছিলেন, তাঁকে তিনি বলেছিলেন, পরমেশ্বর দুর্ভিক্ষ পাঠাচ্ছেন। সাত বছর দুর্ভিক্ষ চলবে। কাজেই তুমি পরিবারের সকলকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন ইলীশায় সেই মহিলাটিকে ডাকলেন যার পুত্রকে তিনি বাঁচিয়ে তুলেছিলেন| তাকে বললেন, “তুমি ও তোমার বাড়ীর সবাই এই দেশ ছেড়ে চলে যাও, কারণ প্রভুর ইচ্ছানুসারে এখানে এখন সাত বছর ধরে দুর্ভিক্ষ চলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় যে স্ত্রীলোকটীর ছেলেকে জীবিত করে তুলেছিলেন, তাঁকে বলেছিলেন, “তুমি তোমার পরিবার নিয়ে যেখানে পার সেখানে গিয়ে বাস কর; কারণ সদাপ্রভু দূর্ভিক্ষ পাঠাবেন, আর তা সাত বছর পর্যন্ত এই দেশে থাকবে।”