2 Kings 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হসায়েল যে পর্যন্ত লজ্জা না পেলেন, সেই পর্যন্ত তিনি তাঁর প্রতি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন; পরে আল্লাহ্র লোক কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হসায়েল অপ্রস্তুতে না পড়া পর্যন্ত ইলীশায় একদৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছিলেন। পরে ঈশ্বরের লোক কাঁদতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হসায়েল যে পর্য্যন্ত লজ্জা না পাইলেন, সে পর্য্যন্ত তিনি তাঁহার প্রতি স্থিরদৃষ্টি করিয়া রহিলেন; পরে ঈশ্বরের লোক রোদন করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হসায়েল যে পর্যন্ত লজ্জা না পাইলেন, সেই পর্যন্ত তিনি তাঁহার প্রতি স্থিরদৃষ্টি করিয়া রহিলেন; পরে ঈশ্বরের লোক রোদন করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে হসায়েল লজ্জা না পাওয়া পর্যন্ত ইলীশায় তার দিকে তাকিয়েই রইলেন। তারপর ঈশ্বরের লোক কাঁদতে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে হসায়েল লজ্জা না পাওয়া পর্যন্ত আল-ইয়াসা তার দিকে তাকিয়েই রইলেন। তারপর আল্লাহ্র বান্দা কাঁদতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে ইলিশায় এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলেন। তাঁর এই মর্মভেদী দৃষ্টিতে হসায়েল অস্বস্তি বোধ করতে লাগলেন। নবী ইলিশায় তখন কাঁদতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তারপর অনেক ক্ষণ একদৃষ্টে হসায়েলের দিকে তাকিয়ে থাকলেন| এতে হসায়েল লজ্জিত বোধ করছিলেন| এরপর ঈশ্বরের লোক কাঁদতে শুরু করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হসায়েল লজ্জা না পাওয়া পর্যন্ত তিনি তার দিকে একভাবে তাকিয়ে থাকলেন; তারপর ঈশ্বরের লোক কাঁদতে লাগলেন।