2 Kings 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হসায়েল বললেন, আপনার এই কুকুরের মত গোলাম কে যে, এমন মহৎ কাজ করবে? আল-ইয়াসা বললেন, মাবুদ আমাকে দেখিয়েছেন যে, আপনি অরামের বাদশাহ্ হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হসায়েল বললেন, “আপনার এই দাস, যে কি না এক কুকুরমাত্র, সে কীভাবে এই কৃতিত্ব দেখাবে?” “সদাপ্রভু আমায় দেখিয়ে দিয়েছেন যে আপনি অরামের রাজা হবেন,” ইলীশায় উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হসায়েল কহিলেন, আপনার এই কুকুর তুল্য দাস কে যে, এমন মহৎ কর্ম্ম করিবে? ইলীশায় কহিলেন, সদাপ্রভু আমাকে দেখাইয়াছেন যে, আপনি অরামের রাজা হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হসায়েল কহিলেন, আপনার এই কুকুর তুল্য দাস কে যে, এমন মহৎ কর্ম করিবে? ইলীশায় কহিলেন, সদাপ্রভু আমাকে দেখাইয়াছেন যে, আপনি অরামের রাজা হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হসায়েল বললেন, “মাত্র একটা কুকুরের মত আপনার এই দাস কেমন করে এই সাহসের কাজ করবে?” ইলীশায় বললেন, “তুমি যে অরামের রাজা হবে তা সদাপ্রভুই আমাকে দেখিয়ে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হসায়েল বললেন, “মাত্র একটা কুকুরের মত আপনার এই গোলাম কেমন করে এই সাহসের কাজ করবে?” আল-ইয়াসা বললেন, “তুমি যে সিরিয়ার বাদশাহ্ হবে তা মাবুদই আমাকে দেখিয়ে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হসায়েল বললেন, আমি একটা তুচ্ছ নগণ্য মানুষ মাত্র। এমন সাঙ্ঘাতিক কাজ করার ক্ষমতা আমার কি করে হবে? ইলিশায় বললেন, প্রভু পরমেশ্বর আমাকে দেখিয়েছেন যে তুমি সিরিয়ার রাজা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হসায়েল বললেন, “আমার সে অধিকার বা ক্ষমতা কোনটাই নেই! আমার দ্বারা এসব ভয়ঙ্কর কাজ কখনও হবে না!” ইলীশায় উত্তর দিলেন, “প্রভু আমাকে দেখালেন তুমি এক দিন অরামের রাজা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হসায়েল বললেন, “আপনার এই কুকুরের মত দাস কে যে, এমন বড় কাজ করবে?” ইলীশায় বললেন, “সদাপ্রভু আমাকে দেখিয়েছেন যে, আপনি অরামের রাজা হবেন।”