2 Kings 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আল-ইয়াসার কাছ থেকে প্রস্থান করে তাঁর মালিকের কাছে গেলেন; বাদশাহ্ তাঁকে জিজ্ঞাসা করলেন, আল-ইয়াসা তোমাকে কি বললেন? হসায়েল বললেন, তিনি আমাকে বললেন, আপনি অবশ্য বাঁচবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হসায়েল ইলীশায়কে ছেড়ে তাঁর মনিবের কাছে ফিরে গেলেন। বিন্হদদ যখন তাঁকে জিজ্ঞাসা করলেন, “ইলীশায় তোমাকে কী বলেছেন?” হসায়েল উত্তর দিলেন, “তিনি আমায় বলেছেন, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি ইলীশায়ের নিকট হইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলেন; রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ইলীশায় তোমাকে কি কহিলেন? হসায়েল বলিলেন, তিনি আমাকে কহিলেন, আপনি অবশ্য বাঁচিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি ইলীশায়ের নিকট হইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলেন; রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ইলীশায় তোমাকে কি কহিলেন? হসায়েল বলিলেন, তিনি আমাকে কহিলেন, আপনি অবশ্য বাঁচিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর হসায়েল ইলীশায়ের কাছ থেকে তাঁর মনিবের কাছে ফিরে গেলেন। বিন্হদদ তাঁকে জিজ্ঞাসা করলেন, “ইলীশায় তোমাকে কি বলেছেন?” হসায়েল উত্তরে বললেন, “তিনি আমাকে বলেছেন আপনি নিশ্চয়ই ভাল হবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর হসায়েল আল-ইয়াসার কাছ থেকে তাঁর মালিকের কাছে ফিরে গেলেন। বিন্হদদ তাঁকে জিজ্ঞাসা করলেন, “আল-ইয়াসা তোমাকে কি বলেছেন?” হসায়েল জবাবে বললেন, “তিনি আমাকে বলেছেন আপনি নিশ্চয়ই ভাল হবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হসায়েল তখন বেনহদদের কাছে ফিরে গেলেন। রাজা তাঁকে জিজ্ঞাসা করেলন, ইলিশায় তোমাকে কি বললেন? হসায়েল বললেন, তিনি বলেছেন, আপনি অবশ্যই সুস্থ হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হসায়েল ইলীশায়ের কাছ থেকে তার রাজার কাছে ফিরে এলে, বিন্হদদ প্রশ্ন করলেন, “ইলীশায় তোমাকে কি বললেন?” হসায়েল জবাব দিলেন, “আপনি বেঁচে থাকবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি ইলীশায়ের কাছ থেকে তাঁর মনিবের কাছে চলে গেলেন; রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “ইলীশায় তোমাকে কি বলেছেন?” হসায়েল বললেন, “তিনি আমাকে বলেছেন, আপনি নিশ্চয়ই সুস্থ হবেন।”