2 Kings 8:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পর দিনে হসায়েল কম্বল পানিতে ডুবিয়ে বাদশাহ্‌র মুখের উপরে চাপা দিলেন, তাতে তাঁর মৃত্যু হল এবং হসায়েল তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার পরের দিন তিনি মোটা একটি কাপড় জলে ভিজিয়ে নিয়ে রাজার মুখে সেটি এমনভাবে চেপে ধরেছিলেন যে রাজা মারা গেলেন। পরে রাজারূপে হসায়েল তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পর দিবসে হসায়েল কম্বল জলে ডুবাইয়া রাজার মুখের উপরে বিস্তার করিলেন, তাহাতে তিনি মরিলেন, এবং হসায়েল তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পর দিবসে হসায়েল কম্বল জলে ডুবাইয়া রাজার মুখের উপরে বিস্তার করিলেন, তাহাতে তিনি মরিলেন, এবং হসায়েল তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার পরের দিন হসায়েল একটা কম্বল জলে ভিজিয়ে নিয়ে রাজার মুখের উপর চাপা দিলেন, আর তাতে রাজা মারা গেলেন। তারপর হসায়েল বিন্‌হদদের জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার পরের দিন হসায়েল একটা কম্বল পানিতে ভিজিয়ে নিয়ে বাদশাহ্‌র মুখের উপর চাপা দিলেন, আর তাতে বাদশাহ্‌ মারা গেলেন। তারপর হসায়েল বিন্‌হদদের জায়গায় বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরের দিনই হসায়েল একটা কম্বল জলে ভিজিয়ে রাজার মুখে চাপা দিয়ে তাঁকে মেরে ফেললেন। তারপর হসায়েল সিরিয়ার রাজা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক তার পরের দিনই, হসায়েল একটা মোটা কাপড় জলে ডুবিয়ে, সেটাকে বিন্হদদের মুখের ওপর বিছিয়ে দিয়ে তাঁর শ্বাসরোধ করলেন| বিন্হদদের মৃত্যু হলে হসায়েল নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার পরের দিন হসায়েল কম্বল জলে ডুবিয়ে রাজার মুখের উপর চাপা দিলেন, তাতে রাজা মারা গেলেন এবং হসায়েল তাঁর জায়গায় রাজা হলেন।