2 Kings 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহাবের কুল যেমন করতো, তিনিও তেমনি ইসরাইলের বাদশাহ্‌দের পথে চলতেন, কারণ তিনি আহাবের কন্যাকে বিয়ে করেছিলেন; ফলে মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহাবের বংশের মতো তিনিও ইস্রায়েলের রাজাদের পথেই চলেছিলেন, কারণ তিনি আহাবের এক মেয়েকে বিয়ে করলেন। সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তিনি তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন; ফলে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন; ফলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহাবের বংশের লোকদের মতই তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন, কারণ তিনি আহাবের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহাবের বংশের লোকদের মতই তিনি ইসরাইলের বাদশাহ্‌দের পথে চলতেন, কারণ তিনি আহাবের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আহাবের কন্যাকে বিবাহ করেছিলেন বলে আহাব কুলের ইসরায়েলী রাজাদের মত তিনিও মন্দ পথে চলতেন এবং প্রভু পরমেশ্বর যা ঘৃণা করেন, সেইসব কাজ তিনি করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহোরাম ইস্রায়েলের অন্যান্য রাজাদের পদাঙ্ক অনুসরণ করে প্রভুর বিরুদ্ধে বহু পাপাচরণ করেন| যিহোরাম আহাবের পরিবারের লোকদের মতোই জীবনযাপন করতেন কারণ তাঁর স্ত্রী ছিলেন আহাবেরই কন্যা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাবের বংশের লোকদের মতই তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন, কারণ তিনি আহাবের মেয়েকে বিয়ে করেছিলেন; ফলে সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন।