2 Kings 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই স্ত্রীলোকটি আল্লাহ্‌র লোকের কালাম অনুসারে কাজ করলেন; তিনি ও তার পরিবার গিয়ে সাত বছর ফিলিস্তিনীদের দেশে প্রবাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মহিলাটি ঈশ্বরের লোকের কথানুসারে কাজ করার জন্য অগ্রসর হলেন। তিনি ও তাঁর পরিবার ফিলিস্তিনীদের দেশে গিয়ে সাত বছর কাটিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই স্ত্রীলোকটী উঠিয়া ঈশ্বরের লোকের বাক্যানুসারে কার্য্য করিলেন; তিনি ও তাঁহার পরিবার গিয়া সাত বৎসর পলেষ্টীয়দের দেশে প্রবাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই স্ত্রীলোকটি উঠিয়া ঈশ্বরের লোকের বাক্যানুসারে কার্য করিলেন; তিনি ও তাঁহার পরিবার গিয়া সাত বৎসর পলেষ্টীয়দের দেশে প্রবাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি ঈশ্বরের লোকের কথামতই কাজ করলেন। তিনি ও তাঁর পরিবার সেখান থেকে চলে গিয়ে সাত বছর পলেষ্টীয়দের দেশে বাস করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি আল্লাহ্‌র বান্দার কথামতই কাজ করলেন। তিনি ও তাঁর পরিবার সেখান থেকে চলে গিয়ে সাত বছর ফিলিস্তিনীদের দেশে বাস করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী ইলিশায়ের কথামত সেই মহিলা সপরিবারে বিদেশে, ফিলিস্তিয়ায় চলে গেলেন। সাত বৎসর সেখানে থাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী ইলীশায়ের নির্দেশ মতো সেই মহিলা ও তার পরিবারের লোকরা দেশ ছেড়ে সাত বছর পলেষ্টীয়দের দেশে গিয়ে থাকল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই স্ত্রীলোকটী উঠে ঈশ্বরের লোকের বাক্য অনুসারে কাজ করলেন; তিনি ও তাঁর পরিবার সেখান থেকে গিয়ে সাত বছর পলেষ্টীয়দের দেশে বাস করলেন।