2 Kings 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইদোম আজ পর্যন্ত এহুদার অধীনতা অস্বীকার করে রয়েছে। আর ঐ সময়ে লিব্‌নাও অধীনতা অস্বীকার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজও পর্যন্ত ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়েই আছে। সেই একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করে বসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইদোম অদ্য পর্য্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে। আর ঐ সময়ে লিব্‌নাও অধীনতা অস্বীকার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইদোম অদ্য পর্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে। আর ঐ সময়ে লিব্‌নাও অধীনতা অস্বীকার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোম আজও যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে। একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোম আজও এহুদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে। একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই থেকে ইদোম যিহুদীয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে, নতি স্বীকার করেনি। লিব্‌নাও এই সময় বিদ্রোহ ঘোষণা করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ‌ ইদোমীয়রা যিহূদার শাসন থেকে ভেঙ্গে বেরিয়ে এলো এবং আজ পর্যন্ত তারা স্বাধীন আছে| একই সময় লিব্নাও যিহূদার শাসন থেকে বেরিয়ে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইদোম আজও যিহূদার বিদ্রোহী হয়ে আছে। আর ঐ একই দিনের লিব্‌নাও বিদ্রোহ করল।