2 Kings 8:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আহাবের পুত্র যোরামের সঙ্গে অরামের বাদশাহ্‌ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন; তাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহাবের ছেলে যোরামের সাথে মিলে অহসিয় রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। অরামীয়রা যোরামকে ক্ষতবিক্ষত করল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আহাবের পুত্র যোরামের সঙ্গে অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন; তাহাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আহাবের পুত্র যোরামের সঙ্গে অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন; তাহাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অহসিয় আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে গেলেন। তখন অরামীয়েরা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিরিয়ার বাদশাহ্‌ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অহসিয় আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে গেলেন। তখন সিরীয়রা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে এহুদার বাদশাহ্‌ যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহসিয় সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধে রাজা যোরামের সঙ্গে যোগ দিলেন। রামোৎ-গিলিয়দে দুই দলের মধ্যে সংঘর্ষ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোরাম ছিলেন আহাবের পরিবারের সদস্য| অহসিয় যোরামকে নিয়ে রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত হন| অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ করেছিলেন, অরামীয়রা রামোতে তাঁকে আহত করেছিলেন| সেই আঘাত থেকে সেরে ওঠার জন্য
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আহাবের ছেলে যোরামের সঙ্গে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন; তাতে অরামীয়েরা যোরামকে আঘাত করল।