2 Kings 8:29 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বাদশাহ্ যোরাম অরামের বাদশাহ্ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ে রামাতে অরামীয়েরা তাঁকে যেভাবে আক্রমণ করেছিল তা থেকে সুস্থ হবার জন্য যিষ্রিয়েলে ফিরে গেলেন; আর আহাবের পুত্র যোরামের অসুস্থতার দরুন এহুদার বাদশাহ্ যিহোরামের পুত্র অহসিয় তাঁকে দেখতে যিষ্রিয়েলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই অরামের রাজা হসায়েলের সাথে যুদ্ধ করার সময় রামোৎ-এ অরামীয়রা রাজা যোরামকে যে আঘাত দিয়েছিল, সেই যন্ত্রণা থেকে সুস্থ হওয়ার জন্য তিনি যিষ্রিয়েলে ফিরে গেলেন। পরে যিহোরামের ছেলে যিহূদার রাজা অহসিয় আহাবের ছেলে যোরামকে দেখতে যিষ্রিয়েলে নেমে গেলেন, কারণ তিনি আহত অবস্থায় পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যোরাম রাজা অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে রামাতে অরামীয়েরা তাঁহাকে যে সকল আঘাত করে, তাহা হইতে আরোগ্য পাইবার জন্য যিষ্রিয়েলে ফিরিয়া গেলেন; আর আহাবের পুত্র যোরামের পীড়া প্রযুক্ত যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় তাঁহাকে দেখিতে যিষ্রিয়েলে নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যোরাম রাজা অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে রামাতে অরামীয়েরা তাঁহাকে যে সকল আঘাত করে, তাহা হইতে আরোগ্য পাইবার জন্য যিষ্রিয়েলে ফিরিয়া গেলেন; আর আহাবের পুত্র যোরামের পীড়া প্রযুক্ত যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় তাঁহাকে দেখিতে যিষ্রিয়েলে নামিয়া গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোরাম যুদ্ধে আহত হয়ে শুশ্রূষার জন্য যিষ্রিয়েল নগরে গেলেন। অহসিয় তাঁকে দেখতে সেখানে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোরাম ইস্রায়েলের যিষ্রিয়েলে চলে যান| যিহোরামের পুত্র যিহূদার রাজা অহসিয় তখন যিষ্রিয়েলে যোরামকে দেখতে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যোরাম রাজা অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার দিনের রামাতে অরামীয়েরা তাঁকে যে সব আঘাত করে, তা থেকে ভাল হবার জন্য যিষ্রিয়েলে ফিরে গেলেন; আর আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখতে যিষ্রিয়েলে নেমে গেলেন।