2 Kings 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাত বছরের শেষে সেই স্ত্রীলোকটি ফিলিস্তিনীদের দেশ থেকে ফিরে আসলেন, আর তার বাড়ি ও ভূমির জন্য বাদশাহ্র কাছে নিবেদন করতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত বছর পার হওয়ার পর তিনি ফিলিস্তিনীদের দেশ থেকে ফিরে এলেন এবং তাঁর বাড়ি ও জমি ফেরত পাওয়ার জন্য রাজার কাছে আবেদন জানাতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাত বৎসরের শেষে সেই স্ত্রীলোকটী পলেষ্টীয়দের দেশ হইতে ফিরিয়া আসিলেন, আর আপনি বাটী ও ভূমির জন্য রাজার কাছে কাঁদিতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাত বৎসরের শেষে সেই স্ত্রীলোকটি পলেষ্টীয়দের দেশ হইতে ফিরিয়া আসিলেন, আর আপন বাটী ও ভূমির জন্য রাজার কাছে কাঁদিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাত বছরের শেষে তিনি পলেষ্টীয়দের দেশ থেকে ফিরে এসে তাঁর বাড়ী ও জমি ফিরে পাওয়ার জন্য রাজার কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাত বছরের শেষে তিনি ফিলিস্তিনীদের দেশ থেকে ফিরে এসে তাঁর বাড়ী ও জমি ফিরে পাওয়ার জন্য বাদশাহ্র কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাত বছর কেটে গেলে তিনি ফিলিস্তিয়া থেকে ইসরায়েল দেশে ফিরে এলেন এবং রাজার কাছে তাঁর ঘরবাড়ি ও জমিজমা ফেরৎ পাবার জন্য আবেদন জানাতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সাত বছর সময় কেটে গেলে আবার সেখান থেকে ফিরে এল| ফিরে আসার পর মহিলা মহারাজের কাছে তার জমি ও বাড়ি ফিরে পাবার ব্যাপারে সাহায্য প্রার্থনার জন্য কথাবার্তা বলতে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাত বছরের শেষে সেই স্ত্রীলোকটী পলেষ্টীয়দের দেশ থেকে ফিরে এসে তাঁর বাড়ি ও জমি ফেরৎ চাওয়ার জন্য রাজার কাছে কাঁদতে গেল।