2 Kings 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে বাদশাহ্‌ আল্লাহ্‌র লোকের ভৃত্য গেহসির সঙ্গে কথা বলছিলেন; তিনি বললেন, আল-ইয়াসা যেসব মহৎ কাজ করেছেন, সেই সমস্তের বৃত্তান্ত আমাকে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই ঈশ্বরের লোকের দাস গেহসির সাথে কথা বলছিলেন, এবং তিনি বললেন, “ইলীশায় যেসব বড়ো বড়ো কাজ করেছেন সে বিষয়ে আমায় কিছু বলো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে রাজা ঈশ্বরের লোকের চাকর গেহসির সহিত কথা কহিতেছিলেন; তিনি বলিলেন, ইলীশায় যে সকল মহৎ কর্ম্ম করিয়াছেন, সেই সমস্তের বৃত্তান্ত আমাকে বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে রাজা ঈশ্বরের লোকের চাকর গেহসির সহিত কথা কহিতেছিলেন; তিনি বলিলেন, ইলীশায় যে সকল মহৎ কর্ম করিয়াছেন, সেই সমস্তের বৃত্তান্ত আমাকে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন ঈশ্বরের লোকের চাকর গেহসির সংগে কথা বলছিলেন। তিনি তাকে বলছিলেন, “ইলীশায় যে সব বড় বড় কাজ করেছেন তা আমাকে বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তখন আল্লাহ্‌র বান্দার চাকর গেহসির সংগে কথা বলছিলেন। তিনি তাকে বলছিলেন, “আল-ইয়াসা যে সব বড় বড় কাজ করেছেন তা আমাকে বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার কাছে গিয়ে দেখলেন, ইলিশায়ের ভৃত্য গেহসির সঙ্গে রাজা কথা বলছেন। রাজা তাকে বলছেন, নবীর অলৌকিক কীর্তি কাহিনীর কথা আমাকে বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ তখন ইলীশায়ের ভৃত্য গেহসির সঙ্গে কথা বলছিলেন| তিনি গেহসিকে জিজ্ঞেস করছিলেন, “ইলীশায় যেসব অতিপ্রাকৃত ঘটনা ঘটিয়েছেন, তুমি আমাকে সে সবের কথা বল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিন রাজা ঈশ্বরের লোকের চাকর গেহসির সঙ্গে কথা বলছিলেন; তিনি বললেন, “ইলীশায় যে সব মহান কাজ করেছেন, সেই সব ঘটনা আমাকে বল।”