2 Kings 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন আল-ইয়াসা দামেস্কে উপস্থিত হন। তখন অরামের বাদশাহ্‌ বিন্‌হদদ অসুস্থ ছিলেন; তিনি সংবাদ পেলেন যে, আল্লাহ্‌র লোক এই স্থান পর্যন্ত এসেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় দামাস্কাসে গেলেন, এবং অরামের রাজা বিন্‌হদদ তখন অসুস্থ ছিলেন। রাজাকে যখন বলা হল, “ঈশ্বরের লোক এখানে এত দূর পর্যন্ত এসেছেন,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা ইলীশায় দম্মেশকে উপস্থিত হন। তখন অরাম-রাজ বিন্‌হদদ পীড়িত ছিলেন; তিনি সংবাদ পাইলেন যে, ঈশ্বরের লোক এই স্থান পর্য্যন্ত আসিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা ইলীশায় দম্মেশকে উপস্থিত হন। তখন অরাম-রাজ বিন্‌হদদ পীড়িত ছিলেন; তিনি সংবাদ পাইলেন যে, ঈশ্বরের লোক এই স্থান পর্যন্ত আসিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরপর ইলীশায় দামেস্কে চলে গেলেন। সেই সময় অরামের রাজা বিন্‌হদদ অসুস্থ ছিলেন। রাজাকে বলা হল, “ঈশ্বরের লোকটি এখানে এসেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরপর আল-ইয়াসা দামেস্কে চলে গেলেন। সেই সময় সিরিয়ার বাদশাহ্‌ বিন্‌হদদ অসুস্থ ছিলেন। বাদশাহ্‌কে বলা হল, “আল্লাহ্‌র বান্দাটি এখানে এসেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ার রাজা বেনহদদ একবার খুব অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ইলিশায় গিয়েছিলেন দামাসকাসে। ইলিশায়ের আগমন সংবাদ পেয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবার অরামের রাজা বিন্হদদের অসুস্থতার সময় ইলীশায় দম্মেশকে আসেন| বিন্হদদকে একজন একথা জানালে তিনি হসায়েলকে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিন ইলীশায় দম্মেশকে উপস্থিত হলেন। তখন অরামের রাজা বিনহদদ অসুস্থ ছিলেন; তিনি খবর পেলেন যে, “ঈশ্বরের লোকটি এখানে এসেছেন।”