2 Kings 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যেহূ তাঁর মালিকের গোলামদের কাছে বাইরে আসলেন; এক জন তাঁকে জিজ্ঞাসা করলো, সকল মঙ্গল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল? তিনি বললেন, তোমরা তো ওকে চেন ও কি বলেছে তাও জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ যখন তাঁর সঙ্গীসাথীদের কাছে ফিরে গেলেন, তাদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, “সবকিছু ঠিক আছে তো? ওই উন্মাদটি কেন তোমার কাছে এসেছিল?” “আরে, তোমরা তো ওকে আর ও কী ধরনের কথা বলে, তাও জান,” যেহূ উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যেহূ আপন প্রভুর দাসদের নিকটে বাহিরে আসিলেন; এক জন তাঁহাকে জিজ্ঞাসা করিল, সকলই মঙ্গল ত? ঐ পাগলটা তোমার কাছে কেন আসিয়াছিল? তিনি কহিলেন, তোমরা ত উহাকে চিন, ও কি বলিয়াছে, তাহাও জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যেহূ আপন প্রভুর দাসদের নিকটে বাহিরে আসিলেন; একজন তাঁহাকে জিজ্ঞাসা করিল, সকলই মঙ্গল ত? ঐ পাগলটা তোমার কাছে কেন আসিয়াছিল? তিনি কহিলেন, তোমরা ত উহাকে চিন, ও কি বলিয়াছে, তাহাও জান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ বেরিয়ে যখন তাঁর সংগী সেনাপতিদের কাছে গেলেন তখন তাঁদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, “সব কিছু ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল?” উত্তরে যেহূ বললেন, “তোমরা তো লোকটিকে চেন এবং সে কি ধরনের কথা বলে তা-ও তোমাদের জানা আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ বেরিয়ে যখন তাঁর সংগী সেনাপতিদের কাছে গেলেন তখন তাঁদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, “সব কিছু ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল?” জবাবে যেহূ বললেন, “তোমরা তো লোকটিকে চেন এবং সে কি ধরনের কথা বলে তা-ও তোমাদের জানা আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহু তাঁর সহকর্মীদের কাছে ফিরে গেলে তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, সব খবর ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল? যেহু তাঁদের বললেন, তোমরা ওকে চেন এবং ও কি চায় তাও জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ আবার রাজকর্মচারীদের মধ্যে ফিরে গেলে একজন জিজ্ঞেস করলেন, “কি হে, সব কিছু ঠিক আছে তো? ক্ষ্যাপাটা তোমার কাছে কেন এসেছিল?” যেহূ ওঁর অধীনস্থদের বললেন, “লোকটা যে কি সব পাগলের প্রলাপ বকে গেল!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যেহূ তাঁর মনিবের দাসেদের কাছে বাইরে এলে একজন তাঁকে জিজ্ঞাসা করল, “সব কিছু ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল?” তিনি বললেন, “তোমরা তো তাকে চেন, সে কি রকম কথা বলে তাও জান।”