2 Kings 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, এ মিথ্যা কথা; আমাদেরকে সত্যি কথা বল। তখন তিনি বললেন, সে আমাকে এ সব কথা বললো, বললো, মাবুদ এই কথা বলেন, আমি তোমাকে ইসরাইলের বাদশাহ্র পদে অভিষেক করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একথা সত্যি নয়!” তারা বললেন। “আমাদের বলে ফেলো।” যেহূ বললেন, “সে আমাকে বলে গেল: ‘সদাপ্রভু একথাই বলেন: ইস্রায়েলের উপর আমি তোমাকে রাজপদে অভিষিক্ত করছি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কহিল, এ মিথ্যা কথা; আমাদিগকে [সত্য] বল। তখন তিনি কহিলেন, সে আমাকে এই এই কথা কহিল, বলিল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, এ মিথ্যা কথা; আমাদিগকে [সত্য] বল। তখন তিনি কহিলেন, সে আমাকে এই এই কথা কহিল, বলিল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বললেন, “এই কথা ঠিক নয়, আমাদের খুলে বল।” তখন যেহূ বললেন, “সে আমাকে বলল যে, সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলের রাজা হিসাবে আমি তোমাকে অভিষেক করছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বললেন, “এই কথা ঠিক নয়, আমাদের খুলে বল।” তখন যেহূ বললেন, “সে আমাকে বলল যে, মাবুদ বলছেন, ‘ইসরাইলের বাদশাহ্ হিসাবে আমি তোমাকে অভিষেক করছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, না আমরা জানি না, তুমি বল ও কি বলেছে! তিনি বললেন, সে আমায় বলল, ‘প্রভু পরমেশ্বর বলেছেন, আমি তোমাকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলাম।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাপতিরা সকলে বললেন, “ও সব বললে হবে না| ও কি বলে গেল আমাদের সত্যি সত্যি বলতে হবে|” যেহূ তখন তাঁদের তরুণ ভাববাদী কি বলেছে জানালেন, “ও বলল, ‘প্রভু বলেছেন, আমি তোমায় ইস্রায়েলের নতুন রাজা হিসেবে অভিষেক করলাম|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “এই কথা মিথ্যা, আমাদের সত্যি বল।” তখন তিনি বললেন, “সে আমাকে বলল, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের রাজা হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম’।”