2 Kings 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূ যোয়ামের বিরুদ্ধে চক্রান্ত করলেন। —সেই সময় যোরাম ও সমস্ত ইসরাইল অরামের বাদশাহ্ হসায়েলের হাত থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব নিমশির নাতি, তথা যিহোশাফটের ছেলে যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। (ইত্যবসরে যোরাম ইস্রায়েলের সব লোকজনকে সাথে নিয়ে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রামোৎ-গিলিয়দ রক্ষা করছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূ যোরামের বিরুদ্ধে চক্রান্ত করিলেন।—তৎকালে যোরাম ও সমস্ত ইস্রায়েল অরাম-রাজ হসায়েল হইতে রামোৎ-গিলিয়দ রক্ষা করিতেছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূ যোরামের বিরুদ্ধে চক্রান্ত করিলেন। তৎকালে যোরাম ও সমস্ত ইস্রায়েল অরামরাজ হসায়েল হইতে রামোৎ-গিলিয়দ রক্ষা করিতেছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশাফটের ছেলে, অর্থাৎ নিম্শির নাতি যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই সময় যোরাম ও সমস্ত ইস্রায়েলীয়েরা রামোৎ-গিলিয়দ রক্ষা করবার জন্য অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যিহোশাফটের ছেলে, অর্থাৎ নিম্শির নাতি যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই সময় যোরাম ও সমস্ত বনি-ইসরাইল রামোৎ-গিলিয়দ রক্ষা করবার জন্য সিরিয়ার বাদশাহ্ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে রামোৎ-গিলিয়দের যুদ্ধে আহত রাজা যোরাম যখন চিকিৎসার জন্য যিষ্রিয়েলে চলে গিয়েছিলেন, যেহু তখন ইসরায়েলের সেনাপতিরূপে সেখানে হসায়েলের আক্রমণ প্রতিরোধ করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে ছিলেন। এই সুযোগে যেহু যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন। সহকর্মীদের বললেন, তোমরা যদি আমার পক্ষে থাক, তাহলে যিষ্রিয়েলের লোকদের কাছে এই খবর দেবার জন্য রামোৎ-গিলিয়দ থেকে একটা লোক যেন বাইরে যেতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর নিম্শির পৌত্র ও যিহোশাফটের পুত্র যেহূ যোরামের বিরুদ্ধে চক্রান্ত করলেন| সে সময় যোরাম ও ইস্রায়েলীয়রা অরামের রাজা হসায়েলের হাত থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করতে চেষ্টা করছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে নিম্শির নাতি যিহোশাফটের ছেলে যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই দিন যোরাম ও সমস্ত ইস্রায়েলীয়রা অরামের রাজা হসায়েলের থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করেছিলেন;