2 Kings 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ আর এক জন ঘোড়সওয়ারকে পাঠালেন; সে তাঁদের কাছে উপস্থিত হয়ে বললো, বাদশাহ্‌ জিজ্ঞাসা করছেন, মঙ্গল তো? যেহূ বললেন, মঙ্গলে তোমার কি কাজ? তুমি আমার পিছনে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজামশাই দ্বিতীয় এক অশ্বারোহীকে পাঠালেন। সে তাদের কাছে এসে বলল, “রাজামশাই একথাই বলেছেন: ‘আপনারা শান্তিতেই এসেছেন তো?’ ” যেহূ উত্তর দিলেন, “শান্তির ব্যাপারে তোমার খোঁজ নেওয়ার কী দরকার? তুমি আমার পিছনে এসে দাঁড়াও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা আর এক জনকে অশ্বারোহণে পাঠাইলেন; সে তাঁহাদের নিকটে উপস্থিত হইয়া কহিল, রাজা জিজ্ঞাসা করিতেছেন, মঙ্গল ত? যেহূ কহিলেন, মঙ্গলে তোমার কি কাজ? তুমি আমার পশ্চাতে আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা আর একজনকে অশ্বারোহণে পাঠাইলেন; সে তাঁহাদের নিকটে উপস্থিত হইয়া কহিল, রাজা জিজ্ঞাসা করিতেছেন, মঙ্গল ত? যেহূ কহিলেন, মঙ্গলে তোমার কি কাজ? তুমি আমার পশ্চাতে আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা দ্বিতীয় আর একজন ঘোড়সওয়ারকে পাঠালেন। সে সেই সৈন্যদলের কাছে গিয়ে বলল, “রাজা বলছেন, ‘আপনাদের আসবার উদ্দেশ্য ভাল তো?’ ” উত্তরে যেহূ বললেন, “আমার আসবার উদ্দেশ্য দিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ দ্বিতীয় আর একজন ঘোড়সওয়ারকে পাঠালেন। সে সেই সৈন্যদলের কাছে গিয়ে বলল, “বাদশাহ্‌ বলছেন, ‘আপনাদের আসবার উদ্দেশ্য ভাল তো?’ ” জবাবে যেহূ বললেন, “আমার আসবার উদ্দেশ্য দিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আর একজন দূতকে পাঠান হল। সে গিয়ে একই কথা জিজ্ঞাসা করল যেহুকে। যেহু তাকেও বললেন, মিত্রভাবে কিনা, তাতে তোমার কী দরকার! তুমি আমার পিছনে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোরাম তখন একজনকে অশ্বারোহণে পাঠালেন| সে এসে বলল, “রাজা যোরাম ‘শান্তি বজায় রাখতে চান|’” যেহূ উত্তর দিলেন, “শান্তি নিয়ে তোমার এতো মাথাব্যথা কিসের হে? আমাকে অনুসরণ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা আর এক জনকে ঘোড়ায় করে পাঠালেন; সে তাদের কাছে গিয়ে বলল, “রাজা জিজ্ঞাসা করেছেন, ‘সব কিছু ঠিক আছে তো’?” যেহূ বললেন, “মঙ্গল নিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।”