2 Kings 9:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যোরাম ঘুরে পালিয়ে গেলেন এবং অহসীয়কে বললেন, হে অহসীয়, এটা বেঈমানী!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোরাম উল্টোদিকে ফিরে পালিয়ে যেতে যেতে অহসিয়কে বলে যাচ্ছিলেন, “অহসিয়, এ যে বিশ্বাসঘাতকতা!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোরাম আপন হস্ত ফিরাইয়া পলায়ন করিলেন, এবং অহসিয়কে কহিলেন, হে অহসিয়, বিশ্বাসঘাতকতা!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোরাম আপন হস্ত ফিরাইয়া পলায়ন করিলেন, এবং অহসীয়কে কহিলেন, হে অহসীয়, বিশ্বাসঘাতকতা!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যোরাম ঘুরে পালাবার সময় অহসিয়কে ডেকে বললেন, “অহসিয়, এ বিশ্বাসঘাতকতা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে যোরাম ঘুরে পালাবার সময় অহসিয়কে ডেকে বললেন, “অহসিয়, এ বেঈমানী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোরাম রথের মুখ ঘুরিয়ে পালাতে লাগলেন এবং চীৎকার করে অহসিয়কে বললেন, রাজদ্রোহ! অহসিয় এ রাজদ্রোহ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পালানোর জন্য ঘোড়ার মুখ ঘোরাতে ঘোরাতে যোরাম অহসিয়কে বললেন, “এ সমস্ত চক্রান্ত!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোরাম ঘুরে পালাবার দিন অহসিয়কে ডেকে বললেন, “হে অহসিয়, বিশ্বাসঘাতকতা।”