2 Kings 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তেলের শিশিটি নিয়ে তাঁর মাথায় ঢেলে দিয়ে বল, মাবুদ এই কথা বলেন, আমি তোমাকে ইসরাইলের বাদশাহ্‌র পদে অভিষেক করলাম। পরে তুমি দরজা খুলে পালিয়ে যাবে, বিলম্ব করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই বোতলের তেলটুকু তাঁর মাথায় ঢেলে দিয়ে ঘোষণা কোরো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত করছি।’ পরে দরজা খুলে দৌড়ে বেরিয়ে যেয়ো; দেরি কোরো না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তৈলের শিশিটী লইয়া তাঁহার মস্তকে ঢালিয়া দিয়া বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিলাম। পরে তুমি দ্বার খুলিয়া পলায়ন করিবে, বিলম্ব করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৈলের শিশিটি লইয়া তাঁহার মস্তকে ঢালিয়া দিয়া বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিলাম। পরে তুমি দ্বার খুলিয়া পলায়ন করিবে, বিলম্ব করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই শিশিটা থেকে তার মাথায় তেল ঢেলে দিয়ে বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলের রাজা হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম।’ তারপর দরজা খুলে দৌড় দেবে, দেরি করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই শিশিটা থেকে তার মাথায় তেল ঢেলে দিয়ে বলবে যে, মাবুদ বলছেন, ‘ইসরাইলের বাদশাহ্‌ হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম।’ তারপর দরজা খুলে দৌড় দেবে, দেরি করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে নিয়ে গিয়ে তার মাথায় এই বোতলের তেল ঢেলে দিয়ে বলবে, প্রভু পরমেশ্বর বলেছেন, তিনি তোমকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করেছেন, এই কথা বলেই তুমি যত তাড়াতাড়ি পার, দরজা খুলে পালিয়ে আসবে। দেরী করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই ছোট তেলের শিশিটা ওর মাথায় উপুড় করে দিয়ে বলবে, ‘প্রভু বলেছেন, আমি ইস্রায়েলের নতুন রাজা হিসেবে তোমায় অভিষেক করলাম|’ একথা বলেই দরজা খুলে দৌড়ে চলে আসবে| আর অপেক্ষা করবে না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তেলের শিশিটি নিয়ে তাঁর মাথায় তেল ঢেলে দিয়ে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের উপরে আমি তোমাকে রাজা হিসাবে অভিষেক করলাম।’ পরে তুমি দরজা খুলে পালিয়ে যাবে, দেরি করবে না।”