2 Kings 9:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যেহূ দ্বারে প্রবেশ করলে সে তাঁকে বললো, রে সিম্রি! রে প্রভুঘাতক! মঙ্গল তো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ সিংহদুয়ার দিয়ে ঢুকতে না ঢুকতেই সে জিজ্ঞাসা করল, “ওরে সিম্রি, তোর মনিবের হত্যাকারী, তুই কি শান্তিতে এসেছিস?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যেহূ দ্বারে প্রবেশ করিলে সে তাঁহাকে কহিল, রে সিম্রি! রে প্রভুঘাতক! মঙ্গল ত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যেহূ দ্বারে প্রবেশ করিলে সে তাঁহাকে কহিল, রে সিম্রি! রে প্রভুঘাতক! মঙ্গল ত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ যখন ফটক দিয়ে ঢুকছিলেন তখন ঈষেবল তাঁকে বললেন, “ওহে সিম্রির মত খুনী, নিজের মনিবের হত্যাকারী! তোমার আসবার উদ্দেশ্য কি ভাল?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ যখন দরজা দিয়ে ঢুকছিলেন তখন ঈষেবল তাঁকে বললেন, “ওহে সিম্রির মত খুনী, নিজের মালিকের হত্যাকারী! তোমার আসবার উদ্দেশ্য কি ভাল?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরদ্বার দিয়ে যেহু ভেতরে আসতেই তিনি তাঁকে ডেকে বললেন, ওরে সিম্রি, খুনী কোথাকার! তুই এখানে কেন এসেছিস?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ শহরে ঢুকছে| ঈষেবল চেঁচিয়ে বলল, “কি হে সিম্রি! তুমিও একই ভাবে মনিব খুন করলে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যেহূ ফটক দিয়ে ঢুকলে সে তাঁকে বলল, “ওহে সিম্রি! নিজের মনিবের হত্যাকারী! মঙ্গল তো?”