2 Kings 9:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ভিতরে গিয়ে যেহূ ভোজন পান করলেন; আর বললেন, তোমরা গিয়ে ঐ বদদোয়াগ্রস্তার খোঁজ নিয়ে তাকে দাফন কর, কেননা সে শাহ্‌জাদী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ ভিতরে গিয়ে ভোজনপান করলেন। “অভিশাপগ্রস্ত ওই মহিলাটির কিছু ব্যবস্থা করো,” তিনি বললেন, “আর ওকে কবর দাও, কারণ ও এক রাজার মেয়ে ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ভিতরে গিয়া যেহূ ভোজন পান করিলেন; আর কহিলেন, তোমরা গিয়া ঐ শাপগ্রস্তার তত্ত্ব করিয়া তাহাকে কবর দেও, কেননা সে রাজপুত্রী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ভিতরে গিয়া যেহূ ভোজন পান করিলেন; আর কহিলেন, তোমরা গিয়া ঐ শাপগ্রস্তার তত্ত্ব করিয়া তাহাকে কবর দেও, কেননা সে রাজপুত্রী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যেহূ ভিতরে গিয়ে খাওয়া-দাওয়া করলেন। পরে তিনি বললেন, “তোমরা ঐ অভিশপ্ত স্ত্রীলোকটিকে কবর দেবার ব্যবস্থা কর, কারণ সে একজন রাজকন্যা ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যেহূ ভিতরে গিয়ে খাওয়া-দাওয়া করলেন। পরে তিনি বললেন, “তোমরা ঐ বদদোয়াপ্রাপ্ত স্ত্রীলোকটিকে দাফন করবার ব্যবস্থা কর, কারণ সে একজন রাজকন্যা ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যেহু রাজপ্রাসাদে গিয়ে খাওয়া-দাওয়া সারলেন। তারপর তিনি বললেন, ঐ অভিশপ্ত নারীর একটা গতি কর, ওকে কবর দাও। হাজার হলেও সে একজন রাজকন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ বাড়ির ভেতরে গিয়ে পানাহার করে বললেন, “এই শাপগ্রস্তাকে এবার কবর দেবার ব্যবস্থা করো হাজার হলেও রাজকন্যা তো বটে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যেহূ ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করলেন; আর বললেন, “তোমরা ঐ অভিশপ্তাকে কবর দাও, কারণ সে একজন রাজকন্যা।”