2 Kings 9:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা ফিরে এসে তাঁকে সংবাদ দিল। তিনি বললেন, এই অবস্থা মাবুদের কালাম অনুসারে হল, তিনি তাঁর গোলাম তিশ্বীয় ইলিয়াসের মাধ্যমে এই কথা বলেছিলেন, যিষ্রিয়েলের ভূমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ফিরে গিয়ে যেহূকে সেকথা বলল, ও তিনি বললেন, “এ সদাপ্রভুর সেই কথা যা তিনি তাঁর দাস তিশবীয় এলিয়র মাধ্যমে বললেন: যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের মাংস ছিঁড়ে খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা ফিরিয়া আসিয়া তাঁহাকে সংবাদ দিল। তিনি কহিলেন, ইহা সদাপ্রভুর বাক্যানুসারে হইল, তিনি আপন দাস তিশ্বীয় এলিয়ের দ্বারা এই কথা বলিয়া ছিলেন, যিষ্রিয়েলের ভূমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা ফিরিয়া আসিয়া তাঁহাকে সংবাদ দিল। তিনি কহিলেন, ইহা সদাপ্রভুর বাক্যানুসারে হইল, তিনি আপন দাস তিশ্বীয় এলিয়ের দ্বারা এই কথা বলিয়াছিলেন, যিষ্রিয়েলের ভূমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা তারা ফিরে গিয়ে যেহূকে জানালে পর তিনি বললেন, “সদাপ্রভু নিজের দাস তিশ্বীয় এলিয়ের মধ্য দিয়ে ঠিক এই কথাই বলেছিলেন, ‘যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা তারা ফিরে গিয়ে যেহূকে জানালে পর তিনি বললেন, “মাবুদ নিজের গোলাম তিশ্বীয় ইলিয়াসের মধ্য দিয়ে ঠিক এই কথাই বলেছিলেন, ‘যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের গোশ্ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরে এসে যেহুকে তারা একথা জানালে তিনি বললেন, প্রভু পরমেশ্বরের কথাই আজ সফল হল। তিনি তাঁর সেবক এলিয়ের মুখে বলেছিলেন, যিষ্রিয়েলের এই মাটিতেই ঈষেবলের শব কুকুরে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ফিরে এসে যেহূকে এ খবর দিতে যেহূ বললেন, “প্রভু আগেই তাঁর দাস তিশ্বীর এলিয়়কে জানিয়েছিলেন, ‘যিষ্রিয়েলের অধিকারভুক্ত অঞ্চলে কুকুররা ঈষেবলের দেহ খেয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই তারা ফিরে গিয়ে তাঁকে খবর দিলে তিনি বললেন, “এটা সদাপ্রভুর বাক্য অনুসারে হল, তিনি তাঁর দাস তিশ্বীয় এলিয়ের মধ্যে দিয়ে এই কথা বলেছিলেন, ‘যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাবে