2 Kings 9:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের লাশ সারের মত ক্ষেতে পড়ে থাকবে; তাতে কেউ বলতে পারবে না যে, ‘এই-ই ঈষেবল’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোবরসারের মতো পড়ে থাকবে যে কেউ বলতেই পারবে না যে ‘এ হল ঈষেবল।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের শব সারের মত ক্ষেত্রে পতিত হইবে; তাহাতে কেহ বলিতে পারিবে না যে, ‘এই ঈষেবল’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের শব সারের মত ক্ষেত্রে পতিত হইবে; তাহাতে কেহ বলিতে পারিবে না যে, ‘এই ঈষেবল’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই জমির মাটিতে ঈষেবলের দেহ এমন গোবর-সারের মত পড়ে থাকবে যে, কেউ চিনতে পারবে না ওটা ঈষেবলের দেহ।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই জমির মাটিতে ঈষেবলের লাশ এমন গোবর-সারের মত পড়ে থাকবে যে, কেউ চিনতে পারবে না ওটা ঈষেবলের লাশ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তার দেহাবশেষ যিষ্রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একতাল গোবরের মত ঈষেবলের দেহ যিষ্রিয়েলের পথে পড়ে থাকবে, লোকরা দেখে চিনতেও পারবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিষ্রিয়েলের জমিতে ঈষেবলের মৃতদেহ এমন সারের মত পড়ে থাকবে যে, কেউ বলতে পারবে না যে, এটাই ঈষেবল’।”