2 Kings 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে, সেনাপতিরা বসে আছেন। তিনি বললেন, হে সেনাপতি, আপনার কাছে আমার কিছু বক্তব্য আছে। যেহূ বললেন, আমাদের সকলের মধ্যে কার কাছে? তিনি বললেন, হে সেনাপতি, আপনার কাছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে পৌঁছে তিনি দেখতে পেয়েছিলেন সেনা-কর্মকর্তারা একসাথে বসে আছেন। “হে সেনাপতি, আপনার জন্য আমি একটি খবর নিয়ে এসেছি,” তিনি বললেন। “আমাদের মধ্যে কার জন্য?” যেহূ জিজ্ঞাসা করলেন। “হে সেনাপতি, আপনার জন্যই,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সেখানে উপস্থিত হইলে দেখ, সেনাপতিগণ বসিয়া ছিলেন। সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে আমার কিছু বক্তব্য আছে। যেহূ বলিলেন, আমাদের সকলের মধ্যে কাহার কাছে? সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সেখানে উপস্থিত হইলে দেখ, সেনাপতিগণ বসিয়া ছিলেন। সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে আমার কিছু বক্তব্য আছে। যেহূ বলিলেন, আমাদের সকলের মধ্যে কাহার কাছে? সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে পৌঁছে তিনি দেখলেন সেনাপতিরা এক জায়গায় বসে আছেন। তিনি বললেন, “হে সেনাপতি, আপনার জন্য একটা খবর নিয়ে এসেছি।” যেহূ জিজ্ঞাসা করলেন, “আমাদের মধ্যে সেই খবর কার জন্য?” তিনি বললেন, “সেনাপতি, আপনারই জন্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে পৌঁছে তিনি দেখলেন সেনাপতিরা এক জায়গায় বসে আছেন। তিনি বললেন, “হে সেনাপতি, আপনার জন্য একটা খবর নিয়ে এসেছি।” যেহূ জিজ্ঞাসা করলেন, “আমাদের মধ্যে সেই খবর কার জন্য?” তিনি বললেন, “সেনাপতি, আপনারই জন্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিয়ে দেখলেন, সেনাপতিরা সকলে মন্ত্রণাসভায় বসে আছেন। তিনি তাঁদের কাছে গিয়ে বললেন, সেনাপতি মশাই, আপনার কাছে আমার কিছু বক্তব্য আছে। যেহু বললেন, আমাদের মধ্যে কার কাছে তোমার বক্তব্য? তিনি বললেন, আজ্ঞে,আপনারই কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে সেনাবাহিনীর সমস্ত সেনাপতিরা বসে আছেন| তরুণ ভাববাদীটি বলল, “সেনাপতিমশাই আপনার জন্য খবর আছে|” যেহূ বললেন, “আরে আমরা তো এখানে সবাই সেনাপতি! তুমি কার জন্য খবর এনেছো?” ভাববাদী বলল, “আপনারই জন্য!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সেখানে পৌঁছে দেখল, সেনাপতিরা এক জায়গায় বসে ছিলেন। সে বলল, “সেনাপতি, আপনার জন্য আমার কিছু খবর আছে।” যেহূ বললেন, “আমাদের সকলের মধ্যে কার জন্য?” সে বলল, “সেনাপতি, আপনার জন্য।”