2 Kings 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যেহূ উঠে বাড়ির মধ্যে গেলেন। তাতে সে তাঁর মাথায় তেল ঢেলে তাঁকে বললেন, ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, আমি মাবুদের লোকবৃন্দের উপরে, ইসরাইলের উপরে, তোমাকে বাদশাহ্র পদে অভিষেক করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ উঠে বাড়ির ভিতরে চলে গেলেন। তখন সেই ভাববাদী যেহূর মাথায় সেই তেল ঢেলে দিয়ে ঘোষণা করলেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের উপর আমি তোমাকে রাজপদে অভিষিক্ত করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যেহূ উঠিয়া গৃহমধ্যে গেলেন। তাহাতে সে তাঁহার মস্তকে তৈল ঢালিয়া তাঁহাকে বলিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি সদাপ্রভুর প্রজাবৃন্দের উপরে, ইস্রায়েলের উপরে, তোমাকে রাজপদে অভিষেক করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যেহূ উঠিয়া গৃহমধ্যে গেলেন। তাহাতে সে তাঁহার মস্তকে তৈল ঢালিয়া তাঁহাকে বলিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি সদাপ্রভুর প্রজাবৃন্দের উপরে, ইস্রায়েলের উপরে, তোমাকে রাজপদে অভিষেক করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে যেহূ উঠে ঘরের মধ্যে গেলেন। তখন সেই নবী যেহূর মাথায় সেই তেল ঢেলে দিয়ে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, ‘সদাপ্রভুর লোকদের উপরে, অর্থাৎ ইস্রায়েলের উপরে রাজা হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে যেহূ উঠে ঘরের মধ্যে গেলেন। তখন সেই নবী যেহূর মাথায় সেই তেল ঢেলে দিয়ে বললেন, “ইসরাইলের মাবুদ আল্লাহ্ এই কথা বলছেন, ‘মাবুদের বান্দাদের উপরে, অর্থাৎ ইসরাইলের উপরে বাদশাহ্ হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহু তখন উঠে এলেন এবং তাঁকে নিয়ে ঘরের ভেতরে গেলেন। তারপর সেই শিষ্য নবী তাঁর মাথায় তেল ঢেলে দিয়ে বললেন, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, আমি আমার প্রজা ইসরায়েলীদের রাজা রূপে তোমাকে অভিষেক করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যেহূ উঠে বাড়ির ভেতরে গেলেন| তরুণ ভাববাদীটি সঙ্গে সঙ্গে যেহূর মাথায় তেল ঢেলে দিয়ে বলল, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমি তোমাকে আমার ইস্রায়েলের সেবকদের নতুন রাজা হিসেবে অভিষেক করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যেহূ উঠে গৃহের মধ্যে গেলেন। তাতে সে তাঁর মাথায় তেল ঢেলে তাঁকে বলল, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি সদাপ্রভুর প্রজাদের উপরে, ইস্রায়েলের উপরে, তোমাকে রাজা হিসাবে অভিষেক করলাম।