2 Kings 9:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার মালিক আহাবের কুলকে আক্রমণ করবে এবং আমি ঈষেবলের হাত থেকে আমার গোলাম নবীদের রক্তের প্রতিশোধ ও মাবুদের সকল গোলামের রক্তের প্রতিশোধ নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার মনিব আহাবের কুল ধ্বংস করবে, এবং ঈষেবল আমার দাস সেই ভাববাদীদের ও সদাপ্রভুর সব দাসের যে রক্তপাত করল, আমি তার প্রতিশোধ নেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মনিব আহাবের বংশকে তুমি ধ্বংস করবে। ঈষেবল আমার দাসদের, অর্থাৎ নবীদের এবং সদাপ্রভুর অন্য সব দাসদের যে রক্তপাত করেছে তার প্রতিশোধ আমি নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মালিক আহাবের বংশকে তুমি ধ্বংস করবে। ঈষেবল আমার গোলামদের, অর্থাৎ নবীদের এবং মাবুদের অন্য সব গোলামদের যে রক্তপাত করেছে তার প্রতিশোধ আমি নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাবের সেই পুত্র, যে তোমার মনিব ও রাজা, তাকে তুমি হত্যা করবে যাতে আমি আমার নবী ও দাসদের হত্যা করার অপরাধে ঈষেবলের উপরে প্রতিশোধ নিতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার রাজা আহাবের পরিবারকে ধ্বংস করবে| আমার ভৃত্যদের, ভাববাদীদের এবং প্রভুর সমস্ত সেবকদের হত্যা করবার জন্য আমি এই ভাবে ঈষেবলকে শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার মনিব আহাবের বংশকে ধ্বংস করবে এবং আমি আমার ভাববাদীদের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সব দাসদের রক্তের প্রতিশোধ ঈষেবলের হাত থেকে নেব।