2 Kings 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আহাব কুলের সমস্ত লোক বিনষ্ট হবে; আমি আহাব-বংশের প্রত্যেক পুরুষ, ইসরাইলের মধ্যে লোককে উচ্ছন্ন করবো— সে কেনা গোলামই হোক বা স্বাধীন মানুষই হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহাবের কুলে সবাই মারা যাবে। আমি ইস্রায়েলে আহাবের কুলে শেষ পুরুষ পর্যন্ত, এক একজনকে শেষ করে ফেলব—তা সে ক্রীতদাসই হোক কি স্বাধীন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আহাবের সমুদয় কুল বিনষ্ট হইবে; আমি আহাব-বংশের প্রত্যেক পুরুষকে, ইস্রায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত লোককে, উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আহাবের সমুদয় কুল বিনষ্ট হইবে; আমি আহাব-বংশের প্রত্যেক পুরুষকে, ইস্রায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত লোককে, উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহাবের বংশের সবাই ধ্বংস হবে। দাস হোক বা স্বাধীন হোক, আহাবের বংশের প্রত্যেকটি পুরুষকে আমি মেরে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহাবের বংশের সবাই ধ্বংস হবে। গোলাম হোক বা স্বাধীন হোক, আহাবের বংশের প্রত্যেকটি পুরুষকে আমি হত্যা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব কুল ধ্বংস হবে। তার বংশের শিশু-বৃদ্ধ নির্বিশেষে সমস্ত পুরুষকে আমি শেষ করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাবের বংশের সকলকে মরতে হবে| ওর বংশের কোন পুরুষ শিশুকেও আমি জীবিত থাকতে দেব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আহাবের বংশের সবাই ধ্বংস হবে; আহাবের বংশের প্রত্যেকটি পুরুষকে, ইস্রায়েলের মধ্যে দাস বা স্বাধীন লোককে, আমি উচ্ছেদ করব।